২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হৃদয়কে সুযোগ দিয়ে বিপাকে পড়ার কথা স্বীকার করলেন ওয়ারিকান

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৭ নভেম্বর, ২০২৬ : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ডাবল সেঞ্চুরিতে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। দিন শেষে নিজেদের নিয়ন্ত্রণে থাকা ম্যাচের পরিস্থিতি কাজে লাগাতে ব্যর্থ হওয়ার কথা স্বীকার করেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিকান।

১৮৪ রানে ৭ উইকেট দখল করে স্বাগতিকদের চাপে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ইনিংসে বাংলাদেশ ৩৮৬ রান সংগ্রহ করে প্রথম ইনিংসে ৩০ রানের লিড পায়।

এমন কঠিন পরিস্থিতি থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ওয়ারিকান। একই সঙ্গে স্বীকার করেছেন, হৃদয়কে ইনিংসকে বড় করতে দেয়াটা তাদের ভুল ছিল।

দিনের খেলা শেষে ওয়ারিকান বলেন, “স্বাভাবিকভাবেই আমরা হতাশ। ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল এবং সবকিছু আমাদের পক্ষে যাচ্ছিল। কিন্তু হৃদয় দারুণ ব্যাটিং করেছে।” তিনি বলেন, “কোন কোন জায়গায় আমরা আরও ভালো করতে পারতাম, তা নিয়ে আমাদের ভাবতে হবে। দল হিসেবে আমাদের মনোবল ধরে রাখতে হবে, কারণ এখনো কাজ বাকি আছে। আগামীকাল আমাদের ভালোভাবে ফিরে আসতে হবে।”

ওয়ারিকান বলেন, উন্নতির জায়গাগুলো নিয়ে আলোচনার আগে দল তাদের পারফরম্যান্স পর্যালোচনা করবে।

মাঠে কথার লড়াইয়ের মাধ্যমে হৃদয়কে অস্বস্তিতে ফেলার ওয়েস্ট ইন্ডিজের চেষ্টা উল্টো ফল দিয়েছে- এমন ধারণাও নাকচ করে দেন তিনি। বরং বাংলাদেশের এই ব্যাটারের কৃতিত্ব স্বীকার করার ওপর জোর দেন।

ওয়ারিকান বলেন, “আমার মনে হয় না এতে উল্টো ফল হয়েছে। আমার মনে হয়, সে অসাধারণ ব্যাটিং করেছে এবং তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দারুণ একটি ইনিংস খেলেছে এবং বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছে।”

নিচের সারির ব্যাটারদের সঙ্গে ব্যাটিং করার সময় হৃদয়ের অসাধারণ পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের বিস্মিত করেছে বলেও স্বীকার করেন ওয়ারিকান। কারণ, তারা প্রথম ইনিংসে আরও বড় লিড পাওয়ার প্রত্যাশা করেছিলেন, “এতে সবাই অবাক হয়েছে। আমরা ভাবছিলাম কত রানের লিড নিতে পারব কিংবা লিডটা কত বড় হতে পারে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তাতে সব হিসেব পাল্টে যায়।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026