২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৮ কোপা আমেরিকা আয়োজনের স্বত্ব পেল যুক্তরাষ্ট্র

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : ২০২৮ সালে আবারও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা। মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। এর মধ্য দিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে দেশটি।

২০২৮ সালের ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। এতে দক্ষিণ আমেরিকার ১০টি দলের সঙ্গে উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ছয়টি দল অংশ নেবে। ২০২৭ সালের গোল্ড কাপের মাধ্যমে কনকাকাফের দলগুলো কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে।

২০২৪ সালে সর্বশেষ কোপা আমেরিকা আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেবার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এর আগে ২০১৬ সালেও টুর্নামেন্টটি আয়োজন করেছিল দেশটি। সেবার চতুর্থ হয়েছিল যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে কনকাকাফ সভাপতি ভিক্টর মন্তাগলিয়ানি বলেন, “২০২৪ সালে আমাদের সহযোগিতার পর ২০২৮ সালে আবারও আমাদের অঞ্চলে কনমেবল কোপা আমেরিকা আয়োজনের জন্য একসঙ্গে কাজ করতে পেরে আমরা আনন্দিত।”

তিনি আরও বলেন, “এই চুক্তির ফলে কনকাকাফের ছয়টি জাতীয় দলের সামনে বিশ্বের সেরা কয়েকটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে আমাদের কনকাকাফ গোল্ড কাপের প্রতিযোগিতামূলক গুরুত্ব আরও জোরদার হবে।”

আয়োজক শহর ও ভেন্যুর বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে দুই ফুটবল ফেডারেশন। কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডোমিনগুয়েজ এক বিবৃতিতে বলেন, “কনমেবল কোপা আমেরিকা কেবল একটি টুর্নামেন্ট নয়; এটি আমাদের পরিচয়, ইতিহাস এবং দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের অংশ।”

তিনি আরও বলেন, “২০২৮ সালে আমরা আবারও সেই আবেগ যুক্তরাষ্ট্রে নিয়ে যাব। এর মাধ্যমে কনকাকাফের সঙ্গে আমাদের ঐতিহাসিক অংশীদারীত্ব এবং পুরো মহাদেশে ফুটবলের বিকাশ ত্বরান্বিত করার অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত হবে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026