২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন দুইবারের চ্যাম্পিয়ন সিনার

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬ : ডান হাঁটুতে অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ায় থাকায় আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন না বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনার।

ইতালির এই টেনিস তারকা ২০২৪ ও ২০২৫ সালে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। চলতি সপ্তাহে তিনি জানান, ফিনল্যান্ডের একটি ক্লিনিকে তাঁর অস্ত্রোপচার হয়েছে।

জুলাইয়ে দ্বিতীয়বারের মতো উইম্বলডন জয়ের পর আর কোনো ম্যাচ খেলেননি সিনার। ফলে মেলবোর্ন পার্কে তাঁর অংশগ্রহণ নিয়ে আগে থেকেই অনিশ্চয়তা ছিল।

টেনিস অস্ট্রেলিয়ার প্রধান অ্যান্ড্রু অ্যাবডো এএফপিকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আমরা নিয়মিত ইয়ানিকের দলের সঙ্গে যোগাযোগ রেখেছি। তারা নিশ্চিত করেছে, সাম্প্রতিক অস্ত্রোপচারের পর আগামী জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে সে অংশ নিতে পারবে না।”

তিনি আরও বলেন, “ইয়ানিক মেলবোর্নে খেলতে ভালোবাসে এবং ২০২৮ সালের অস্ট্রেলিয়ান ওপেনে ফিরতে মুখিয়ে আছে। তার দ্রুত আরোগ্য কামনা করছি। শিগগিরই তাকে আবার কোর্টে দেখতে চাই।”

বিশেষজ্ঞদের ধারণা, সিনারকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।

সে ক্ষেত্রে ফেব্রুয়ারি-মার্চে ইন্ডিয়ান ওয়েলস ও মায়ামি মাস্টার্স দিয়ে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের হার্ডকোর্ট মৌসুমে তাঁর ফেরার সম্ভাবনা রয়েছে।

২৫ বছর বয়সী সিনার হাঁটুর সমস্যায় ছিটকে যাবার আগে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন। উইম্বলডন জয়ের পাশাপাশি মাস্টার্স ১০০০ পর্যায়ের পাঁচটি শিরোপাও জিতেছিলেন তিনি।

২০২৬ সালে সিনারের জয়ের হার ছিল ৯৪ শতাংশ, যা তাঁর ক্যারিয়ারের সেরা।

তাঁর অনুপস্থিতিতে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আলেক্সান্ডার জভেরেভ।

মঙ্গলবার অস্ত্রোপচারের কথা জানিয়ে পাঁচ গ্র্যান্ড স্ল্যামজয়ী সিনার বলেন, “গত কয়েক মাস ধরে আমার দলের সঙ্গে মিলে অস্ত্রোপচার ছাড়াই চোটের চিকিৎসার সব ধরনের চেষ্টা করেছি।”

“শুরুর দিকে বেশ আশাব্যঞ্জক উন্নতি হলেও দুর্ভাগ্যজনকভাবে আমার হাঁটু আমাদের প্রত্যাশা অনুযায়ী সাড়া দেয়নি। এ কারণেই আজ ইলিওটিবিয়াল ব্যান্ডের অবস্থা উন্নত করতে ছোট একটি অস্ত্রোপচার করিয়েছি।” সিনারকে শুভকামনা জানিয়েছেন স্পেনের তারকা কার্লোস আলকারাজ।

নিজেও চোটের সমস্যায় ভোগা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের তিন নম্বর খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “টেনিস তাকে মিস করছে। আমিও তাকে মিস করছি।”

২০২৪ সালে মেলবোর্ন পার্কে পাঁচ সেটের লড়াইয়ে ডানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন সিনার। পরের বছর ফাইনালে জভেরেভকে হারিয়ে শিরোপা ধরে রাখেন তিনি।

চলতি বছর সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হেরে যান সিনার। পরে ফাইনালে জকোভিচকে হারিয়ে শিরোপা জেতেন আলকারাজ।

আগামী ১৭ জানুয়ারি শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026