২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টের দল থেকে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা।

টেম্বা বাভুমার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছেন এইডেন মার্করাম। প্রথম টেস্টে ব্যাটিং করার সময় ডান পায়ের পেশিতে টান লাগায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাভুমা। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন টনি ডি জর্জি।

বোলিং বিভাগে ডেন প্যাটারসনের পরিবর্তে দলে ফিরেছেন পেসার এনরিখ নরকিয়া। তার অন্তর্ভুক্তিতে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ আরও শক্তিশালী হয়েছে।

এ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছেন ডি জর্জি। ৯১৯ রান করা এই ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ ১৭৭, যা ২০২৪ সালে বাংলাদেশের বিপক্ষেই করেছিলেন তিনি।

বাভুমার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে ভারসাম্য আনবে ডি জর্জির অন্তর্ভুক্তি। অন্যদিকে, নরকিয়া ফেরায় বোলিং আক্রমণে বাড়তি শক্তি যোগ হবে প্রোটিয়াদের।

জোহানেসবার্গে পঞ্চম দিনের দাপুটে জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে প্রোটিয়ারা। অন্যদিকে, বাংলাদেশের অবস্থান পঞ্চম।

আগামীকাল থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও এনরিখ নরকিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026