২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শেষ দুই টি-২০’তে ইংল্যান্ড দলে ট্রাইব ও রেহান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৭: অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য আসা ট্রাইব ও স্পিনার রেহান আহমেদকে দলে ডেকেছে ইংল্যান্ড। ২২ বছর বয়সী ট্রাইব প্রথম গ্ল্যামরগান ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেলেন। সব সংস্করণ মিলিয়ে ২০০৫ সালে সাইমন জোন্সের পর ক্লাবটির প্রথম ইংল্যান্ড দলে ডাক পাওয়া ক্রিকেটারও তিনি।

অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে রেহানের। এ বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলেছেন এই স্পিনার।

আন্তর্জাতিক ক্রিকেটে জার্সির প্রতিনিধিত্ব করেছেন ট্রাইব। দলটির হয়ে পাঁচটি ওয়ানডে ও ২৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। গত মাসেও ক্রিকেট বিশ্বকাপ চ্যালেঞ্জ লিগে জার্সির হয়ে খেলেছেন এই ক্রিকেটার।

গ্ল্যামরগানের প্রধান নির্বাহী ড্যান চেরি বলেন, “আসা এখন পর্যন্ত যা অর্জন করেছে, তাতে ক্লাবের সবাই অত্যন্ত গর্বিত। এই সুযোগ তার প্রাপ্য এবং অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের হয়ে তাকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছি আমরা। গ্ল্যামরগানের জন্য আসার ইংল্যান্ড দলে ডাক পাওয়া একটি মাইলফলক এবং ক্লাব হিসেবে আমরা যা অর্জন করতে চাই, তার একটি শক্তিশালী উদাহরণ।”

ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজেও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। তবে সফরে চোটের সমস্যায় পড়েছে দলটি। সফরের আগেই চোটের কারণে ছিটকে যান জশ টাং ও জ্যাকব বেথেল। প্রথম টি-টোয়েন্টিতে মেলবোর্নে হাতের চোটে পড়ায় পরে দল থেকে ছিটকে যান উইল জ্যাকস।

সিরিজের শেষ টি-টোয়েন্টির আগে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সকেও হারাতে যাচ্ছে ইংল্যান্ড। টেস্ট দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় চলে যাবেন এই দুজন।

দলের বিকল্প খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করবেন ট্রাইব ও রেহান। সিডনিতে দলের সঙ্গে যোগ দিতে আজ যুক্তরাজ্য ছাড়বেন তারা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026