২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নেশন্স লিগে স্পেন দলে তিন নতুন মুখ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আসন্ন নেশন্স লিগে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের জন্য স্পেন দলে নতুন তিন খেলোয়াড়কে ডাক দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

নেশন্স লিগে স্পেন দলে তিন নতুন মুখ

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আসন্ন নেশন্স লিগে ইংল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের জন্য স্পেন দলে নতুন তিন খেলোয়াড়কে ডাক দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

চ্যাম্পিয়ন্স লিগে লেঁসের বিপক্ষে কোমোর রেকর্ডে ৯-১ গোলের জয়ে খেলা জাকোবো রামোন এবং রিয়াল বেটিসের দুই খেলোয়াড় আলভারো ভায়েস ও মার্ক রোকা বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

চোটের কারণে এই দুই ম্যাচে স্পেন দলে থাকছেন না রদ্রি, এরিক গার্সিয়া ও দানি ওলমো। গ্রুপ এ৩-তে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লা রোহা।

আগামী ১২ নভেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। এর তিন দিন পর মাদ্রিদে ইংল্যান্ডকে আতিথ্য দেবে।

দল ঘোষণার জন্য প্রকাশিত এক ভিডিওতে গত মাসে স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৯ জনের প্রতি শ্রদ্ধা জানান দে লা ফুয়েন্তে। একই সঙ্গে শ্রদ্ধা জানান টেনেরিফের ফুটবলার হেসুস দে মিগেলের প্রতিও।

স্পেনের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে এফসি আন্দোরার গোলরক্ষকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে আহত হন দে মিগেল। সেই আঘাতের কারণে মঙ্গলবার মারা যান তিনি।

স্কোয়াড :

গোলরক্ষক : উনাই সিমন, ডেভিড রায়া, হুয়ান গার্সিয়া, আলভারো ভায়েস

ডিফেন্ডার : পেদ্রো পোরো, মার্ক কুকুরেয়া, ডিন হুইসেন, আলেহান্দ্রো গ্রিমালদো, মার্ক পুবিল, পাও কুবারসি, অমারিক লাপোর্তে, জাকোবো রামোন

মিডফিল্ডার : মার্টিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, ফারমিন লোপেজ, পেদ্রি, আলেক্স বায়েনা, পাবলো বারিওস, ফাবিয়ান রুইজ, মার্ক রোকা

ফরোয়ার্ড : ইয়েরেমি পিনো, মিকেল ওয়ারসাবাল, লামিন ইয়ামাল, ফেররান তোরেস, রবার্তো ফের্নান্দেজ, নিকো উইলিয়ামস, আন্দের বারেনেতসিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026