২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

যেখানে প্রথম আসরে রেজিস্ট্রেশনের সংখ্যা ছিলো মাত্র এক লাখ ৬৮ হাজার। দ্বিতীয় আসরে রেজিস্ট্রেশন করা এই খেলোয়াড়দের মধ্য থেকে ৪৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হবে। যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ নতুন কুঁড়ির এই আসরে অংশ গ্রহণ করবে। আগামী বছরের মে বা জুন মাসে এর ফাইনাল রাউন্ড শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আজ রোববার বিকালে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই নতুন কুঁড়ির এ আয়োজন। নতুন কুঁড়ির প্রথম আসরে বিজয়ী অনেক ক্রীড়াবিদ এখন বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। আমরা তাদের হারিয়ে যেতে দিতে চাই না, বরং তাদেরকে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে গড়ে তোলা ও পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে। নতুন কুঁড়ির আয়োজনের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গণে আমূল পরিবর্তন আসবে এবং খেলাধুলার মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থার পরিবর্তন সম্ভব হবে। প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, বিদ্যমান সামাজিক ব্যবস্থাপনা পরিবর্তন করতে বর্তমান প্রজন্মকে ক্রীড়াঙ্গণের দিকে ধাবিত করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, খুলনা জেলা স্টেডিয়ামকে পুর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ স্টেডিয়ামে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামীতে প্রণীত ক্যালেন্ডার অনুযায়ী আসন্ন জানুয়ারি থেকে খুলনা জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম ও বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সারাবছর খেলাধুলা চলবে।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী খুলনা বিভাগীয় স্টেডিয়াম, বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করেন।

পরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ (সিজন-২) উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: মাহফুজুল আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

10/25/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

10/25/2026

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

10/25/2026

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।

10/25/2026

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।

10/25/2026

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

10/25/2026

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নানা মহল থেকে সমালোচনা ও পদত্যাগের দাবি উঠলেও আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের বিভিন্ন দেশের সদস্য সংস্থাগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি।

10/25/2026

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন সাবেক বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। রোববার তিনি বলেছেন, তাঁর তিন বছর বয়সী মেয়ে যদি তাঁকে টেনিস ছেড়ে দিতে বলে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।

10/25/2026