২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন সাবেক বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। রোববার তিনি বলেছেন, তাঁর তিন বছর বয়সী মেয়ে যদি তাঁকে টেনিস ছেড়ে দিতে বলে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন সাবেক বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। রোববার তিনি বলেছেন, তাঁর তিন বছর বয়সী মেয়ে যদি তাঁকে টেনিস ছেড়ে দিতে বলে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।

জাপানের চারবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ওসাকা মেয়ে শাইয়ের জন্মের পর টেনিস থেকে ১৫ মাস দূরে ছিলেন। ২০২৩ সালে তিনি আবার কোর্টে ফেরেন।

এ সপ্তাহে প্যান প্যাসিফিক ওপেনে খেলতে টোকিওতে রয়েছেন ওসাকা। মা হওয়ার পর তাঁর জীবনের অগ্রাধিকার অনেকটাই বদলে গেছে বলে জানিয়েছেন ২৯ বছর বয়সী এই খেলোয়াড়। বর্তমানে বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তাঁর অবস্থান ১৯তম।

ওসাকা বলেন, “আমি বলব না যে টেনিস এখন আমার পেশা নয়। তবে আমার পুরো দিনটা আর টেনিসকে ঘিরে কাটে না।”

তিনি আরও বলেন, “এটা কঠিন। মাঝে মাঝে ভবিষ্যতের দিকে তাকিয়ে ভাবি, আর কত দিন খেলব। কারণ, আমার মেয়ে যদি বলে যে সে চায় না আমি এত বেশি ভ্রমণ করি, তাহলে আমি তার কথা উপেক্ষা করার মতো মানুষ নই।”

মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে ২০২১ সালেও টেনিস থেকে বিরতি নিয়েছিলেন ওসাকা। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর চিন্তাভাবনায় অনেক পরিবর্তন আসছে।

“আমার মেয়েই আমার সবচেয়ে বড় অগ্রাধিকার,” বলেন তিনি। “টেনিসে যতটা সম্ভব শক্তি ও মনোযোগ দেওয়ার চেষ্টা করি। বিষয়টি নির্দিষ্ট কিছু দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, বর্তমানে আমি যেখানে আছি, তা নিয়ে সত্যিই গর্বিত। কারণ, খেলাটির পেছনে পুরোটা সময় দেওয়ার সুযোগ আমার নেই।”

একজন খেলোয়াড় ও মা হিসেবে দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি তিনি ‘ধীরে ধীরে শিখছেন’ বলেও জানান ওসাকা।

এ মাসে চায়না ওপেনে অনলাইনে ‘ভয়াবহ’ মাত্রায় বর্ণবাদী আক্রমণের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কোকো গফ। তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ওসাকা।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা কৃষ্ণাঙ্গ খেলোয়াড় গফ বলেছিলেন, এ অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে বেশ ক্লান্ত করে তুলেছিল।

জাপানি মা ও হাইতিয়ান বাবার সন্তান ওসাকা বলেন, “কারোই এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া উচিত নয়। এটা দুঃখজনক। তবে আমার নিজের ক্ষেত্রে আমি এসবের সঙ্গে অভ্যস্ত। আমার মনে হয়, পুরো ক্যারিয়ারজুড়েই আমাকে এসবের মুখোমুখি হতে হয়েছে। আমার কিছু সিদ্ধান্তে কিছু মানুষ ক্ষুব্ধ হন। বিষয়টি কঠিন।”

নারী টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিএ সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানি বন্ধে যে উদ্যোগগুলো নিয়েছে, সেগুলো কখনোই পুরোপুরি কার্যকর হচ্ছে বলে মনে হয় না বলেও মন্তব্য করেন ওসাকা।

তিনি বলেন, “আমি জানি, কেউ কেউ বলে, এসব যদি তোমাকে এতটাই বিরক্ত করে, তাহলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোরো না। কিন্তু কখনও কখনও ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখার এটাই সবচেয়ে ভালো উপায়। আমার ক্ষেত্রে আমি যা করি, তা হলো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় যাই না।”

টোকিওতে সপ্তম বাছাই ওসাকা প্রথম রাউন্ডে ইতালির জেসমিন পাওলিনির মুখোমুখি হবেন। নিজের সেরা ফর্মে ফিরতে খুব বেশি দূরে নেই বলে মনে করেন ওসাকা। আগামী বছর নিয়ে তিনি আশাবাদী বলেও জানিয়েছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

10/25/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

10/25/2026

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

10/25/2026

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।

10/25/2026

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।

10/25/2026

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

10/25/2026

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

10/25/2026

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নানা মহল থেকে সমালোচনা ও পদত্যাগের দাবি উঠলেও আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের বিভিন্ন দেশের সদস্য সংস্থাগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি।

10/25/2026