২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।

রোববার অনুষ্ঠিত পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান দৌড় শেষ করেন ২১.১৮ সেকেন্ডে। বাংলাদেশ সেনাবাহিনীর শান্ত কর্মকার ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় এবং নৌবাহিনীর রাকিবুল হাসান ২১.৭৭ সেকেন্ডে তৃতীয় হন।

নারীদের ২০০ মিটার স্প্রিন্টে ২৪.৩৫ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়েন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। এ ইভেন্টে সেনাবাহিনীর শরিফা খাতুন ২৫.১১ সেকেন্ডে দ্বিতীয় এবং একই দলের বর্ষা খাতুন ২৫.৩৩ সেকেন্ডে তৃতীয় হন।

পুরুষদের ১০ হাজার মিটার দৌড়ে ৩৩ মিনিট ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মো. শুহানুর রহমান। নৌবাহিনীর এলাহী সরদার ৩৩ মিনিট ৪৩.৩০ সেকেন্ডে দ্বিতীয় এবং সেনাবাহিনীর সোহেল রানা ৩৩ মিনিট ৪৮.৫০ সেকেন্ডে তৃতীয় হন।

পুরুষদের ৮০০ মিটার দৌড়ে সেনাবাহিনীর মোশাররফ হোসেন ১ মিনিট ৫৩.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। একই দলের রাকিবুল ইসলাম ১ মিনিট ৫৪.৯৫ সেকেন্ডে দ্বিতীয় এবং বিকেএসপির মো. সামি ইসলাম সানি ১ মিনিট ৫৬.৭৪ সেকেন্ডে তৃতীয় হন।

পোল ভল্টে সেনাবাহিনীর মো. সৌরভ মিয়া প্রথম, নৌবাহিনীর সাইফুল ইসলাম দ্বিতীয় এবং একই দলের ফেরদৌস আলম তৃতীয় হয়েছেন। তিন পদকজয়ীই ৪.৪০ মিটার উচ্চতা অতিক্রম করেন।

নারীদের ৮০০ মিটার দৌড়ে নৌবাহিনীর প্রিয়া আক্তার ২ মিনিট ১৭.৮৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। সেনাবাহিনীর মুন্নি কর্মকার ২ মিনিট ১৯.৩৫ সেকেন্ডে দ্বিতীয় এবং নৌবাহিনীর সুমাইয়া আক্তার ২ মিনিট ২০.৮৩ সেকেন্ডে তৃতীয় হন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

10/25/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

10/25/2026

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

10/25/2026

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।

10/25/2026

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

10/25/2026

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

10/25/2026

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নানা মহল থেকে সমালোচনা ও পদত্যাগের দাবি উঠলেও আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের বিভিন্ন দেশের সদস্য সংস্থাগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি।

10/25/2026

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

তিন বছরের মেয়ের ইচ্ছেতে টেনিসকে বিদায় জানাতে পারেন ওসাকা

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন সাবেক বিশ্বসেরা টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা। রোববার তিনি বলেছেন, তাঁর তিন বছর বয়সী মেয়ে যদি তাঁকে টেনিস ছেড়ে দিতে বলে, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।

10/25/2026