২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো ও ফিলিপ দিয়ালোকে হারাতে পারলে চার বছরের এক মেয়াদেই দায়িত্ব শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

ফিফা সভাপতি নির্বাচিত হলে এক মেয়াদেই দায়িত্ব ছাড়ার অঙ্গীকার তাশিমার

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে জিয়ান্নি ইনফান্তিনো ও ফিলিপ দিয়ালোকে হারাতে পারলে চার বছরের এক মেয়াদেই দায়িত্ব শেষ করার পরিকল্পনার কথা জানিয়েছেন জাপানের প্রার্থী কোজো তাশিমা।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ‘সততা’ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন তাশিমা। নির্বাচনে বর্তমান সভাপতি ইনফান্তিনো ও ফরাসি ফুটবল প্রধান দিয়ালোর সঙ্গে তাঁর নামও রয়েছে প্রার্থী তালিকায়।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা থেকে সরে আসায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। তবে চতুর্থ ও শেষ মেয়াদে নির্বাচিত হওয়ার লড়াইয়ে এখনো যথেষ্ট সমর্থন রয়েছে তাঁর।

জয়ের সম্ভাবনা কম, এ কথা স্বীকার করলেও নির্বাচিত হলে অল্প সময়ের জন্য দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

টোকিওতে সাংবাদিকদের ৬৯ বছর বয়সী তাশিমা বলেন, “আমি বর্তমানে একটি নির্বাচনী ইশতেহার তৈরি করছি। তবে মূলত চার বছরের এক মেয়াদ দায়িত্ব পালনের পরিকল্পনা রয়েছে আমার।

“এই চার বছরে ফিফার পরিচালনব্যবস্থায় পরিবর্তন আনার ওপর গুরুত্ব দিতে চাই। আমার বিশ্বাস, ফিফার অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলো আরও স্বচ্ছ করতে হবে।”

গত সপ্তাহে তাশিমা বলেছিলেন, ইনফান্তিনোর বিরুদ্ধে দিয়ালোকে সরাসরি লড়াইয়ের সুযোগ করে দিতে আপাতত নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না তিনি।

ইউরোপের সমর্থন রয়েছে দিয়ালোর প্রতি। বর্তমান সভাপতিকে পরাজিত করার সম্ভাবনাও তাঁর বেশি বলে মনে করা হচ্ছে।

তাশিমা জানান, দিয়ালোর সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর এবং ইউরোপে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও রয়েছে। নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করবেন তাঁরা।

তাশিমা বলেন, “আমরা দুজনই একই দিকে এগোচ্ছি। তবে সামনে এগোতে গিয়ে যোগাযোগ অব্যাহত রাখলে দেখা যেতে পারে, আমাদের লক্ষ্য সত্যিই এক, অথবা কিছু বিষয়ে আমাদের মতপার্থক্য রয়েছে।

“মূল লক্ষ্য হলো ফিফাকে সঠিক পথে ফিরিয়ে আনা। সেটি অর্জনের জন্য আমরা বিভিন্ন বিকল্প নিয়ে ভাবছি।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026