২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। অতীতে দীর্ঘ ১৭ বছর ইতিহাসকে ধামাচাপা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁ...

শিক্ষার্থীদের স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আগের ও পরের সব ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীরা সঠিক তথ্য জানুক। অতীতে দীর্ঘ ১৭ বছর ইতিহাসকে ধামাচাপা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।'

আজ রোববার বিকেলে রাজধানীর মিরপুরে এমডিসি মডেল ইনস্টিটিউট মাঠে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস জ্ঞান প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর নিজস্ব উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আমিনুল হক বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের জন্ম হয়নি। তাঁদের অনেকের মতো তিনিও মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ করেননি। তাই পাঠ্যপুস্তক ও ইতিহাস চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকার ইতিহাসও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ তুলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। বর্তমান সরকারও সংবাদমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। তবে সমালোচনার পাশাপাশি মিথ্যাচার ও অপপ্রচারও হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ‘মিথ্যা কখনো প্রতিষ্ঠিত হতে পারে না, আর সত্য কখনো গোপন থাকে না। সত্য একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই।’

অনুষ্ঠানে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইসরাফিল খসরু উপস্থিত ছিলেন।

পল্লবী ও রূপনগরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথম থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণি- দুটি বিভাগে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026