২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের ইনিংস ঘোষণার পর শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : অভিষিক্ত পেসার সাকিব খানের ২ উইকেট প্রাপ্তিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

পাকিস্তানের ইনিংস ঘোষণার পর শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১১৪

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : অভিষিক্ত পেসার সাকিব খানের ২ উইকেট প্রাপ্তিতে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ধুঁকছে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

দ্বিতীয় ওভারে দিনেশ চান্দিমালকে ১ রানে ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট উইকেট দখল করেন সাকিব। পরে সেট হয়ে যাওয়া লাহিরু উদারাকে ৪২ রানে আউট করলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৬৫ রান।

অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারাকে শূন্য রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করে প্রথম সাফল্য এনে দেন পাকিস্তানকে।

দিনের খেলা শেষে ৪০ রানে কামিন্দু মেন্ডিস এবং ২২ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রথম ইনিংসে এখনো ৩২০ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা।

নির্ধারিত সময়ের ২৫ মিনিট আগেই খারাপ আলোর কারণে দিনের খেলা বন্ধ হয়ে যায়।

দিনের শেষ দিকে ৮৪তম ওভারে স্পিনার আরাফাত মিনহাসের বলে জীবন পান ডি সিলভা। তাঁকে ক্যাচ দিতে পারেননি মিনহাস।

সাকিব ৫৪ রানে ২ উইকেট নেন। আব্বাসের শিকার ২৩ রানে ১ উইকেট।

এর আগে পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিল সেঞ্চুরি থেকে মাত্র সাত রান দূরে থাকতে আউট হন। আসিথা ফার্নান্দোর বলে ভুল টাইমিংয়ে হুক করতে গিয়ে উইকেটকিপার কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দেন তিনি। এই ইনিংসে এটি ছিল কুশলের পঞ্চম ক্যাচ।

শাকিলের উইকেটটি ছিল ২৯ টেস্টে ফার্নান্দোর শততম শিকার। ১৯৯ বলের ইনিংসে নয়টি বাউন্ডারি হাঁকান শাকিল।

আগের দিন ৫ উইকেটে ২৮১ রান নিয়ে শেষ করা পাকিস্তানকে এগিয়ে নেন শাকিল। ষষ্ঠ উইকেটে গাজী ঘোরির সঙ্গে ৯৬ রানের দৃঢ় জুটি গড়েন তিনি। আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৪৮ রান করেন ঘোরি।

টেস্টে পঞ্চম সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেন শাকিল, “হ্যাঁ, কোনো মাইলফলক ছুঁতে না পারলে হতাশ লাগে এবং বিষয়টি খারাপও দেখায়। তবে আরাফাতের অর্ধশতকের অবদানে আমরা ভালো সংগ্রহ পেয়েছি।”

শ্রীলঙ্কার ফিল্ডিং কোচ জর্ডান গ্রেগরি আশা প্রকাশ করেন, পাকিস্তানের সংগ্রহের সঙ্গে পাল্লা দিতে তাঁর দলের ব্যাটাররা দৃঢ়তার পরিচয় দেবেন।

গ্রেগরি বলেন, “আমাদের সেশন ধরে ধরে ম্যাচটি এগিয়ে নিতে হবে। আশা করি, কামিন্দু ও ডি সিলভার জুটি দীর্ঘ হবে এবং তারা ম্যাচে লড়াই ফিরিয়ে আনতে পারবে। কারণ, এই পিচে ফল পাওয়ার মতো যথেষ্ট উপাদান রয়েছে।”

অভিষিক্ত মিনহাসও দৃষ্টিনন্দন ব্যাটিংয়ে ৫২ রান করেন। ইনিংসে এটি ছিল পাকিস্তানের পঞ্চম অর্ধশতক। তাঁর ইনিংসে ছিল নয়টি বাউন্ডারি ও একটি ছক্কা।

দ্রুত উইকেট তুলে নেওয়ার আশা করেছিল শ্রীলঙ্কা। তবে শক্ত ও সবুজাভ পিচে তেমন সুবিধা করতে পারেনি তারা। ৮০ ওভার পর দ্বিতীয় নতুন বল নিয়েও সাফল্য পায়নি সফরকারীরা।

শেষ পর্যন্ত দিলশান মাদুশঙ্কা ঘোরিকে গালি অঞ্চলে ক্যাচ দিতে বাধ্য করলে জুটি ভাঙে।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে পেসার ফার্নান্দো ও মাদুশঙ্কা সবচেয়ে সফল ছিলেন। দুজনই তিনটি করে উইকেট নেন। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১৭ নভেম্বর লাহোরে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026