২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনফান্তিনোর পুনঃনির্বাচনে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সমর্থন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ‘সর্বসম্মত’ সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থা কনমেবল। শুক্রবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ইনফান্তিনোর পুনঃনির্বাচনে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার সমর্থন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর পুনঃনির্বাচনে ‘সর্বসম্মত’ সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকার ১০ দেশের ফুটবল সংস্থা কনমেবল। শুক্রবার এ ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করায় সমালোচনার মুখে পড়েছিলেন ইনফান্তিনো। তবে আগামী মার্চে পুনরায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে এখনো আফ্রিকা ও এশিয়ার সমর্থন তাঁর সঙ্গে রয়েছে।

ফিফার ২১১ সদস্য দেশের প্রত্যেকের একটি করে ভোট রয়েছে। আগামী ১৮ মার্চ রাবাতে অনুষ্ঠেয় নির্বাচনে জিততে অন্তত ১০৬টি ভোট পেতে হবে।

কনমেবলের সদস্য ১০টি দেশ। আফ্রিকার ৫৪টি এবং এশিয়ার ৪৬টি ভোট রয়েছে।

ব্রাজিলের অ্যাটলেটিকো মিনেইরো ও আর্জেন্টিনার বোকা জুনিয়র্সের মধ্যকার শনিবারের কোপা সুদামেরিকানার ফাইনাল সামনে রেখে বারানকিয়ায় এ সমর্থনের ঘোষণা দেয় কনমেবল।

এক বিবৃতিতে ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ইনফান্তিনোর ‘নেতৃত্ব’ এবং ফুটবলে তাঁর উদ্যোগে আসা ‘ইতিবাচক পরিবর্তনের’ প্রশংসা করেছে সংস্থাটি।

২০১৯ ও ২০২৩ সালের নির্বাচনে একমাত্র প্রার্থী ছিলেন ইনফান্তিনো। এবার অবশ্য তাঁর দুই প্রতিদ্বন্দ্বী রয়েছে- ফ্রান্সের ফিলিপ দিয়ালো ও জাপানের কোজো তাশিমা।

বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত, ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অনুরোধে টুর্নামেন্ট চলাকালে মার্কিন খেলোয়াড় ফোলারিন বালোগুনের লাল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার এসব বিষয়েও সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো।

তবে বেসরকারি বিনিয়োগকারীদের বিশ্বকাপে যুক্ত করার পরিকল্পনা নিয়ে উয়েফার প্রতিক্রিয়ার কারণেই প্রথমবারের মতো বড় চাপের মুখে পড়েছেন তিনি। উয়েফার বিরোধিতার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে হয় তাঁকে।

উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফ্রান্সের দিয়ালোকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। অন্যদিকে, ফিফার নেতৃত্বে ‘সততা’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তাশিমা।

ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা তাঁর প্রচারণার মূল বিষয় হিসেবে সংস্থাটির প্রতি আস্থা ফিরিয়ে আনা এবং স্বচ্ছতা ও সততা প্রতিষ্ঠার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগুনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফার আকস্মিক সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

গত অক্টোবরে ফিফা আগামী চার বছরের জন্য ৬.৩৫ বিলিয়ন ডলারের উন্নয়ন তহবিল গঠনের পরিকল্পনার কথা নিশ্চিত করে।

২০২৬ বিশ্বকাপ থেকে বাণিজ্যিকভাবে বড় আয় হওয়ার পর এই তহবিল থেকে ফিফার ২১১ সদস্য ফেডারেশন এবং আঞ্চলিক কনফেডারেশনগুলোকে অর্থ দেওয়া হবে।

পরিকল্পনা অনুযায়ী, ফিফার প্রতিটি সদস্য ফেডারেশনকে ২৫ মিলিয়ন ডলার করে দেওয়ার সুযোগ থাকবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026