২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মুল্ডারের দাপটে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে বুধবার সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

মুল্ডারের দাপটে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : সেঞ্চুরির পর ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৩১ রানে ৭ উইকেট নিয়ে আরও একবার নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন উইয়ান মুল্ডার। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে বুধবার সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা।

মুল্ডারের রেকর্ডগড়া পারফরম্যান্সের দিনে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

এই কীর্তির মধ্য দিয়ে একই টেস্টে সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়া প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হলেন মুল্ডার। সব মিলিয়ে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই বিরল কীর্তি গড়লেন তিনি। এর আগে অস্ট্রেলিয়ার জন গ্রেগরি, ইংল্যান্ডের ইয়ান বোথাম (দুবার), ভারতের রবিচন্দ্রন অশ্বিন এবং আফগানিস্তানের নাসির খান মারুফখিল এই কীর্তি গড়েছিলেন।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের রেকর্ড সর্বনিম্ন ৯১ রানে অলআউট হওয়ার পর ৭ উইকেটে ৪৯৪ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে ৪০৩ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। ওপেনার মার্কেস অ্যাকারম্যানের ১৫৭ এবং মুল্ডারের ১০০ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে।

ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জে নেমে আবারও ব্যাটিং দুর্বলতা প্রকাশ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের দুই সেশন শেষ হওয়ার আগেই ১০ উইকেট হারিয়ে লজ্জাজনক পরাজয় বরণ করে সফরকারীরা।

এর আগে সিরিজের প্রথম টেস্টেও ৯ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

তৃতীয় দিনের খেলা শুরু করে আগের দিনের ৭ উইকেটে ৪৯৪ রানেই ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। আর ব্যাটিংয়ে নামেনি স্বাগতিকরা।

তবে বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন ৫৮ রানের জুটি গড়েন। সিরিজে প্রথমবারের মতো উদ্বোধনী জুটিতে পঞ্চাশোর্ধ্ব রান পায় বাংলাদেশ।

দ্বিতীয় দিনেই সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকাকে চালকের আসনে বসানো মুল্ডার টানা দুই ওভারে দুটি উইকেট নিয়ে বাংলাদেশের প্রতিরোধ ভেঙে দেন।

প্রথমে ২৯ রান করা তানজিদকে উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এরপর একইভাবে মুল্ডারের শিকার হন মুমিনুল হক। পাঁচ বল খেলে কোনো রান করতে পারেননি তিনি। হতাশাজনক সিরিজের সমাপ্তি ঘটে তাঁর।

আবারও সম্ভাবনার আভাস দিয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন মাহফিজুল। ৩৮ রানে তাঁকে এলবিডব্লিউ করেন মার্কো জানসেন।

এরপর নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয় দক্ষিণ আফ্রিকার বোলারদের প্রতিরোধ করে চতুর্থ উইকেটে ৫০ রান যোগ করেন। তবে সহজেই উইকেট দিয়ে ফেরেন হৃদয়।

দলীয় সর্বোচ্চ ৪১ রান করা হৃদয়কে ফেরান কাগিসো রাবাদা। ৩৩ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

এরপর দুর্দান্ত গতির বোলিংয়ে বাংলাদেশের মিডল ও লোয়ার অর্ডার ব্যাটিং লাইনআপ ধ্বসিয়ে দেন মুল্ডার। টানা পাঁচ উইকেট তুলে নেন তিনি। এর মধ্যেও অধিনায়ক শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ১০১ বল খেলে ৩৪ রান করার পর মুল্ডারের শিকার হন তিনিও।

৪৮ রানে ২ উইকেট নিয়ে ইনিংসের শেষ উইকেটটি তুলে নেন জানসেন। খালেদ আহমেদকে আউট করে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটান তিনি।

এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মনোযোগ দেবে দুই দল। আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে শুরু হবে সিরিজটি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026