২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

লা লিগায় রেকর্ড গড়া সিমিওনের লক্ষ্য শীর্ষ দুইয়ে ওঠা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনের চেয়ে বেশি লা লিগা ম্যাচ জয়ের কীর্তি কোনো কোচের নেই।

লা লিগায় রেকর্ড গড়া সিমিওনের লক্ষ্য শীর্ষ দুইয়ে ওঠা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : স্প্যানিশ ফুটবলের ইতিহাসে এ্যাথলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনের চেয়ে বেশি লা লিগা ম্যাচ জয়ের কীর্তি কোনো কোচের নেই।

গত সপ্তাহে লিগে ক্যারিয়ারের ৩৪৫তম জয় তুলে নিয়েছেন আর্জেন্টাইন এই কোচ। এর মধ্য দিয়ে স্পেনের দুই ঐতিহ্যবাহী জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে ধরার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রেখেছে রোজিব্লাঙ্কোরা।

শনিবার এলচের মাঠে খেলবে তৃতীয় স্থানে থাকা এ্যাথলেটিকো। নিজের জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করার পাশাপাশি দলকে তৃতীয় লা লিগা শিরোপা জেতাতে চান সিমিওনে। এর আগে ২০১৪ ও ২০২১ সালে শিরোপা জিতেছিলেন তিনি।

২ ডিসেম্বর বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে শীর্ষে থাকা কাতালান ক্লাবটির চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে এ্যাথলেটিকো। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপ খেলতে হবে দুই দলকে, সে কারণে ম্যাচটি এগিয়ে আনা হয়েছে।

রোববার দেপোর্তিভো লা করুনার মাঠে খেলবে বার্সেলোনা। আর শনিবার আলাভেসকে আতিথ্য দেবে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। এ্যাথলেটিকোর চেয়ে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে তারা।

সদ্য প্রয়াত লুইস আরাগোনেসের ৩৪৪ জয়ের রেকর্ড ছাড়িয়ে সর্বকালের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন সিমিওনে।

নিজের এই অর্জন নিয়ে সিমিওনে বলেন, “এই ৩৪৫টি জয়ের পেছনে থাকা সবার সঙ্গে আমি এই অর্জন ভাগ করে নিতে চাই। আমার পরিবার, বর্তমান ও সাবেক কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সঙ্গে।”

“সাধারণত খুব বেশি বিষয়ে আমি আবেগপ্রবণ হই না। তবে এই পর্যায়ে পৌঁছাতে অবিশ্বাস্য পরিশ্রম করতে হয়েছে।”

রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য ভেঙে দুটি লিগ শিরোপা জেতা ছিল বড় কৃতিত্ব। চলতি মৌসুমে এ্যাথলেটিকো আবারও সেই সাফল্যের পুনরাবৃত্তি করার সামর্থ্য দেখাচ্ছে।

আন্তর্জাতিক বিরতির আগে বার্সেলোনার কাছে হারের আগ পর্যন্ত টানা সাতটি লিগ ম্যাচ জিতেছিল এ্যাথলেটিকো। ওই জয়ের ধারায় ছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডার্বি জয়ও।

দলের দুর্দান্ত শুরুর সময়েও সেরা ছন্দে ছিলেন না তারকা খেলোয়াড় জুলিয়ান আলভারেজ। এতে বোঝা যায়, এ্যাথলেটিকোর সামনে আরও ভালো করার সুযোগ রয়েছে। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। বার্সেলোনায় যাওয়ার চেষ্টা করলেও এ্যাথলেটিকো কঠোরভাবে তা আটকে দেয়।

মৌসুমের শুরুতে ছন্দহীন ছিলেন আলভারেজ, ফিটনেস নিয়েও ভুগছিলেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন মাত্র তিনটি গোল।

তবে সাম্প্রতিক ম্যাচগুলোতে ২০২২ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড নিজের সামর্থ্যরে ঝলক দেখাতে শুরু করেছেন। সমর্থকদের সঙ্গে তাঁর টানাপোড়েনও কমেছে।

গত সপ্তাহে গেতাফের বিপক্ষে জয়ে এ্যাথলেটিকোর প্রথম দুটি গোলে সহায়তা করেন আলভারেজ। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভাইকিংয়ের বিপক্ষে ফ্রি-কিক থেকে গোলও করেন তিনি।

সিমিওনে বলেন, “সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড়, দুর্দান্ত। ব্যক্তি হিসেবে তাকে আমার ভালো লাগে, ফুটবলার হিসেবে আমি তাকে সমর্থন করি এবং খেলোয়াড় হিসেবে তাকে বুঝি।”

“আগের ম্যাচগুলোতে গোল না করলেও আক্রমণের এমন কোনো উদ্যোগ নেই, যেখানে তার ভূমিকা থাকে না। সে সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখে। আমরা যেখানে পৌঁছাতে চাই, সেখানে যেতে হলে আমাদের সেরা জুলিয়ান আলভারেজকে প্রয়োজন।”

সিমিওনের আগের দুটি শিরোপা জয়ের পেছনেও দক্ষিণ আমেরিকার দুই স্ট্রাইকারের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০১৪ সালে ব্রাজিলের দিয়েগো কস্তা এবং ২০২১ সালে উরুগুয়ের লুইস সুয়ারেজ ছিলেন শিরোপা জয়ের অন্যতম নায়ক।

আলভারেজের ছন্দে ফেরা সিমিওনের অধীনে এ্যাথলেটিকোর তৃতীয় শিরোপা জয়ের অভিযানে বড় সহায়তা হতে পারে।

এ্যাথলেটিকোর মিডফিল্ডার কোকে মনে করেন, ২০১১ সালে ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে সিমিওনের খুব বেশি পরিবর্তন হয়নি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাঁর ফুটবল দর্শন আরও আক্রমণাত্মক হয়েছে।

অভিজ্ঞ এই মিডফিল্ডার বলেন, “আমার মনে হয়, কার্যত কোনো কিছুই বদলায়নি। কারণ, তাঁর মধ্যে এখনো আগের মতোই উদ্দীপনা, উচ্চাকাঙ্খা ও জয়ের ক্ষুধা রয়েছে। আমার বিশ্বাস, এগুলো কখনো বদলাবে না।”

“অবশ্যই, তাঁর বয়স কিছুটা বেড়েছে। তবে বাকি সবকিছু আগের মতোই আছে। অনুশীলনে তিনি এখনো খুব কঠোর, এক মুহূর্তের জন্যও আমাদের ঢিলেমি করতে দেন না। এটাই পার্থক্য গড়ে দেয় এবং সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা করার সামর্থ্য জোগায়।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026