২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হৃদয়-মুশফিকের দৃঢ়তায় দ্বিতীয় টেস্ট ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৮২ রান করেছেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমের সাথে হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র করেছে বাংলাদেশ।

হৃদয়-মুশফিকের দৃঢ়তায় দ্বিতীয় টেস্ট ড্র, সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

সিলেট, ৯ নভেম্বর ২০২৬ : প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ৮২ রান করেছেন তাওহিদ হৃদয়। মুশফিকুর রহিমের সাথে হৃদয়ের ব্যাটিং দৃঢ়তায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র করেছে বাংলাদেশ।

আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান। দুই ম্যাচের সিরিজে সমতা ফেরাতে স্বাগতিকদের সামনে জয়ের লক্ষ্য ছিল ৩৬৯ রান, যা ছিল অনেকটাই অসম্ভব ছিল।

এই ড্রয়ের ফলে সিরিজ ১-০ ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্টে আট উইকেটের জয় পেয়েছিল ক্যারিবীয়রা।

একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন হৃদয়। প্রথম ইনিংসে তাঁর ক্যারিয়ারসেরা অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেন তিনি। হৃদয়ের ব্যাটিংয়ে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ ৩০ রানের লিড পেয়েছিল।

শেষ দিনে আড়াই সেশনের বেশি সময় হাতে নিয়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। জোমেল ওয়ারিকানের জোড়া আঘাতে ৪০ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ২১ রান করে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হন ১৪ রানে।

বাংলাদেশকে চাপে ফেলে সিরিজে জয়ের সম্ভাবনা দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে হৃদয় ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় সেই আশা শেষ হয়ে যায়। তৃতীয় উইকেটে দুজন যোগ করেন ১৩৫ রান।

হৃদয় আক্রমণাত্মক ও সাবলীল ব্যাটিংয়ে ক্যারিবীয় বোলারদের চাপে রাখেন। অন্যদিকে ধৈর্য ও সংযমের পরিচয় দিয়ে দলকে লড়াইয়ে টিকিয়ে রাখেন মুশফিক। তাঁদের এই জুটি কার্যত ওয়েস্ট ইন্ডিজের সিরিজে হোয়াইট ওয়াশের স্বপ্ন শেষ করে দেয়।

শেষ সেশনে হৃদয়কে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়ারিকান। ৪৪ রানে ৩ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি। এরপর মুশফিককে আউট করেন শামার জোসেফ। ৪৯ রান করে ফেরার আগে দলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অভিজ্ঞ এই ব্যাটার।

এই ইনিংসের মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

খেলা শেষ হওয়ার সময় লিটন দাস ৭ ও মেহেদী হাসান মিরাজ ১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৮৪ রান।

এর আগে শেষ দিনের শুরুতে আগের দিনের ৩ উইকেটে ৩৪৫ রান থেকে দ্বিতীয় ইনিংস ৬ উইকেটে ৩৯৮ রানে ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান।

আগের দিন অপরাজিত থাকা কাভেম হজ ২ রান যোগ করে ১৪২ রানে আউট হন। আমির জাঙ্গু অপরাজিত থাকেন ৩৯ রানে। প্রথম ইনিংসে ১৩৩ রান করেছিলেন জাঙ্গু।

বাংলাদেশের স্পিনাররা ওয়েস্ট ইন্ডিজের ছয়টি উইকেট ভাগাভাগি করে নেন। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।

এর আগে প্রথম ইনিংসে হাসান মাহমুদের দুর্দান্ত ৬ উইকেট শিকারের সুবাদে ৩৫৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে হৃদয়ের অপরাজিত ২৪২ রানের ওপর ভর করে ৩৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026