২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না স্কটল্যান্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢকা, ১০ নভেম্বর ২০২৬ : নারী ও শিশুদের প্রতি সহিংস আচরণের প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না স্কটল্যান্ড

ঢকা, ১০ নভেম্বর ২০২৬ : নারী ও শিশুদের প্রতি সহিংস আচরণের প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ইভেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না বলে জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়নি স্কটল্যান্ড। তবে ২০২৪ ও ২০২৬ সালের সর্বশেষ দুটি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে দুই দল পরস্পরের বিপক্ষে খেলেছে।

চলতি গ্রীষ্মের শুরুতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) আয়ারল্যান্ড সফরের আগে স্কটল্যান্ডে অনুশীলন সুবিধা ব্যবহারের অনুরোধ জানালে বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করে ক্রিকেট স্কটল্যান্ডের পরিচালনা পর্ষদ। স্বল্প সময়ের নোটিশ এবং উপযুক্ত ভেন্যু না থাকায় ওই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছিল।

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্কটিশ খেলোয়াড়দের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও এসিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। সেটিও এই পর্যালোচনার অন্যতম কারণ।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ জর্জ মানসি গত সপ্তাহে অনুষ্ঠিত এপিএলের ড্রাফটে জায়গা পাওয়া একমাত্র স্কটিশ খেলোয়াড়। ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, আইসিসির অনুমোদন সাপেক্ষে তাকে অনাপত্তিপত্র দেওয়া হবে।

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, বোর্ডের সংশোধিত নীতি সম্পর্কে সোমবার স্কটল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব পুরুষ ও নারী ক্রিকেটারকে জানানো হয়েছে।

এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড বলেছে, “খেলোয়াড়দের সঙ্গে চুক্তিতে উল্লেখিত নিজস্ব বাধ্যবাধকতা মেনে চলবে ক্রিকেট স্কটল্যান্ড। কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে তার অংশগ্রহণকে বর্তমান আফগান শাসকগোষ্ঠী কিংবা তাদের নীতির প্রতি ক্রিকেট স্কটল্যান্ডের সমর্থন হিসেবে বিবেচনা করা যাবে না।”

বোর্ড আরও স্পষ্ট করেছে, আইসিসির ইভেন্টে বাধ্যতামূলক হলে, এমনকি প্রস্তুতি ম্যাচেও, কেবল তখনই আফগানিস্তানের মুখোমুখি হবে স্কটল্যান্ড।

এ ছাড়া আফগানিস্তান নারী ক্রিকেট এবং সামগ্রিক মানবাধিকার পরিস্থিতিতে ‘উল্লেখযোগ্য পরিবর্তন’ না এলে দেশটির বিপক্ষে নিজেদের উদ্যোগে কোনো ম্যাচ আয়োজন করবে না বলে জানিয়েছে বোর্ড।

আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে ক্রিকেট স্কটল্যান্ডের এই সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অনুরূপ অবস্থানের ধারাবাহিকতা।

নারী জাতীয় দলকে অর্থায়ন এবং নারী ক্রিকেটের উন্নয়নে কাঠামো প্রতিষ্ঠার শর্ত পূরণ না করলেও ২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছিল আইসিসি।

২০২১ সালে তালেবান সরকার পুনরায় ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারী ও মেয়েশিশুদের পরিস্থিতির বেশ অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা তাদের ওপর আরোপিত বিধিনিষেধকে ‘জেন্ডার অ্যাপারথেইড’ বা লিঙ্গভিত্তিক বর্ণবৈষম্য হিসেবে বর্ণনা করেছেন।

এদিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সঙ্গে মিল রেখে চলতি গ্রীষ্মের শুরুতে ইংল্যান্ড সফর করেছে আফগানিস্তান রিফিউজি উইমেন্স একাদশ। দলটির অধিকাংশ খেলোয়াড়ই অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

এ বছরের শুরুতে আইসিসি একটি রোডম্যাপও তৈরি করেছে, যার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে শরণার্থী নারী দলটি আইসিসির আন্তর্জাতিক ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। এর মধ্য দিয়ে আফগান নারী ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026