৩ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

ঢাকায় প্রথম টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়েও বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে স্যামির দল। তবে এই সাফল্যে আত্মতুষ্টিতে ভুগতে চান না ওয়েস্ট ইন্ডিজের কোচ।

বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সকে ভালোভাবেই চেনেন স্যামি। স্যামি যখন ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ছিলেন, তখন সিমন্স ছিলেন দলটির কোচ। তাঁর অধীনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

নিজ দেশের এই কোচ সম্পর্কে অভিজ্ঞতার আরোকে স্যামি নিশ্চিত, সিমন্স সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য কার্যকর পরিকল্পনা তৈরি করবেন।

স্যামি বলেন, “ফিলকে নিয়ে একটি বিষয় আমি জানি, সে কোনও কিছুই সহজ হতে দেবে না। সেও জিততে চায়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে।”

তিনি আরও বলেন, “তবে খেলোয়াড়দের মধ্যে যে ক্ষুধা, দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রমের মানসিকতা এবং খুঁটিনাটি বিষয়ে মনোযোগ দেখছি, তাতে আমি নিশ্চিত-সিলেটে যে পরিস্থিতিরই মুখোমুখি হই না কেন, বাংলাদেশে জয় দিয়ে এই টেস্ট চক্র শেষ করতে আমরা প্রস্তুত থাকব। যদিও নিজেদের মাঠে বাংলাদেশকে হারানো সহজ নয়।”

নিজের দলের ওপর আস্থা থাকলেও বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার জন্য খেলোয়াড়দের সতর্ক করেছেন স্যামি।

তিনি বলেন, “এই সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জিতে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে ছিল। তাই এখানে কী ঝুঁকিতে রয়েছে, সে বিষয়ে আমরা পুরোপুরি সচেতন।”

বর্তমানে ডব্লিউটিসির পয়েন্ট তালিকায় ২৬.৯২ শতাংশ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলমান চক্রে নিজেদের ১৩তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়ের মাধ্যমে তৃতীয় জয় তুলে নিয়েছে সফরকারীরা।

স্যামি বলেন, “বার্বাডোজে ডব্লিউটিসি চক্র শুরুর সময় আমরা যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম, সেগুলো অর্জনে দলের সবাই আগ্রহী।”

আগামী বছরের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা কিছুটা ক্ষীণ হয়ে এলেও টেস্ট দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের উন্নতি হচ্ছে বলে বিশ্বাস করেন স্যামি।

তিনি বলেন, “টেস্ট দল হিসেবে আমাদের অগ্রগতির দিকে তাকালে মনে হয়, দল এখন ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিচ্ছে। প্রত্যেক খেলোয়াড়কে যে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, তারা সেই ভূমিকায় মানিয়ে নিচ্ছে।”

“আমাদের বোলিংয়ের ধরনও ছিল ভালো। আমার মনে হয়েছে, আমাদের স্পিনাররা বাংলাদেশের স্পিনারদের চেয়ে ভালো বোলিং করেছে। পাশাপাশি আমাদের ব্যাটাররা স্পিনের বিপক্ষে ভালো খেলেছে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান এক ওভার কম বল করেছে।

11/2/2026

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

11/2/2026

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

11/2/2026

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ঢাকা, ২ নভেম্বও ২০২৬ : বয়স যেন আর্জেন্টাইন্টান সুপারস্টার মেসির কাছে শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে মেসি ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

11/2/2026

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।

11/2/2026

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কেই হাভার্টজের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এর ফলে ১৪ বছর পর লিভারপুলের মাঠে প্রথম জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে গানার্সরা।

11/2/2026

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে না খেলে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত বলে মনে করেন ইউসুফ।

11/2/2026

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বিতর্কিত একটি সপ্তাহ পেছনে ফেলে রোববার পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে লা লিগায় রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

11/2/2026