৩ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।

গত সপ্তাহে সৌদি প্রো লিগের একটি ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদোকে সোমবার তাশখন্দে পাকতাকোরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত দল থেকে বাদ দিয়েছেন কোচ অ্যানগে পোস্টেকোগলু।

রোনালদোর ওই হ্যাটট্রিকের ফলে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তাঁর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার ঘোষিত লক্ষ্যে এগিয়ে চলেছেন পর্তুগিজ তারকা।

উজবেকিস্তানে সংবাদ সম্মেলনে টটেনহ্যাম হটস্পার ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক প্রধান কোচ পোস্টেকোগলু জানান, ম্যাচের চাপ ও দীর্ঘ ভ্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে রোনালদো, কিংসলে কোম্যান এবং মোহামেদ সিমাকানকে বিশ্রাম দেওয়া হয়েছে।

প্রথমবারের মতো এশীয় শিরোপা জয়ের লক্ষ্যে থাকা আল নাসর প্রতিযোগিতায় ধীরগতির সূচনা করেছে। ৩২ দলের টুর্নামেন্টের পশ্চিমাঞ্চলীয় গ্রুপে নবম স্থানে রয়েছে সৌদি ক্লাবটি।

সৌদি প্রো লিগের পাঁচ প্রতিনিধির মধ্যে তাদের অবস্থান সবচেয়ে নিচে।

মহাদেশীয় এ প্রতিযোগিতায় পূর্ব ও পশ্চিম- দুটি অঞ্চলে ১৬টি করে দল রয়েছে। প্রতিটি অঞ্চলের শীর্ষ আটটি দল নকআউট পর্বে উঠবে।

পোস্টেকোগলু বলেন, “শুরুর কঠিন সময়, প্রস্তুতির প্রতিকূলতা এবং মৌসুমের শুরুতে পুরোপুরি প্রস্তুত না থাকার পরও আমরা এখন দারুণ একটি পর্যায়ে পৌঁছেছি।”

গত সপ্তাহেও বিশ্রামে ছিলেন রোনালদো। সেবার সংযুক্ত আরব আমিরাতের আল ওয়াসল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে রিয়াদে যেতে অস্বীকৃতি জানালে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ম্যাচটি স্থগিত করে।

এর আগে ১২ অক্টোবর প্রতিযোগিতায় আল নাসরের সর্বশেষ ঘরের মাঠের ম্যাচটিও এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার খবরের পর ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত দুই আসরের এশীয় চ্যাম্পিয়ন আল আহলি গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। পরবর্তী ম্যাচে কাতারে আল সাদের মুখোমুখি হবে তারা।

শুক্রবার ঘরের মাঠে ১-৬ গোলে হেরেছে জেদ্দার ক্লাবটি। তবে ইংল্যান্ডের স্ট্রাইকার ইভান টোনিকে পরবর্তী ম্যাচে পাওয়ার আশা করছে তারা। চলতি মৌসুমে লিগে ১৩ গোল করা টোনি গত সপ্তাহে একটি হামলার অভিযোগে আদালতে হাজিরা দিতে লন্ডনে গিয়েছিলেন। সেখানে তিনি অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

অন্যদিকে ইংল্যান্ডের আরেক ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্সের গোলে জয় পেয়েছে আল হিলাল। টানা পাঁচ লিগ ম্যাচ জিতে সৌদি প্রো লিগের শীর্ষে উঠে এসেছে রিয়াদের ক্লাবটি।

চারবারের এশীয় চ্যাম্পিয়ন আল হিলাল এবার সংযুক্ত আরব আমিরাতের শাবাব আল আহলিকে আতিথ্য দেবে।

এশিয়ান কাপ নিয়ে শঙ্কা

আল হিলালের ম্যাচটি নির্ধারিত সূচি অনুযায়ী হওয়ার কথা থাকলেও আগামী ৭ জানুয়ারি সৌদি আরবে শুরু হতে যাওয়া এশিয়ান কাপ নিয়ে উদ্বেগ রয়ে গেছে। হুতি বিদ্রোহীরা সৌদি আরবে একাধিক হামলা চালিয়েছে।

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনেয়াসু মিয়ামোতো মনে করেন, বর্তমান পরিস্থিতিতে নির্ধারিত সূচি অনুযায়ী টুর্নামেন্ট আয়োজন করা কঠিন হতে পারে।

গত মাসে এএফসি কংগ্রেসে মিয়ামোতো বলেন, “সংবাদমাধ্যম থেকে যা জানতে পেরেছি, তাতে পরিস্থিতি এখনো নিরাপদ নয়। তাই এই মুহূর্তে সেখানে এশিয়ান কাপ আয়োজন করা সহজ হবে বলে মনে করি না।”

এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও সময় রয়েছে বলে জানানোর পর মিয়ামোতো এ মন্তব্য করেন।

শেখ সালমান বলেছেন, “নভেম্বরের শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। এ অঞ্চলের পরিস্থিতি খুব দ্রুত ভালো বা খারাপ হতে পারে। তাই কী ঘটে, তা দেখতে হবে।”

তিনি আরও বলেন, “প্রয়োজন হলে আমরা সিদ্ধান্ত নেব। পরিস্থিতি বিবেচনায় টুর্নামেন্ট এক বছর পিছিয়ে ২০২৮ সালেও নেওয়া যেতে পারে।”

তবে সৌদি আয়োজকেরা জানিয়েছেন, প্রস্তুতি নির্ধারিত সূচি অনুযায়ী এগিয়ে চলছে। গত সপ্তাহেই সব ম্যাচের সময়সূচি ও ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

11/2/2026

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান এক ওভার কম বল করেছে।

11/2/2026

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

11/2/2026

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

11/2/2026

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ঢাকা, ২ নভেম্বও ২০২৬ : বয়স যেন আর্জেন্টাইন্টান সুপারস্টার মেসির কাছে শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে মেসি ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

11/2/2026

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কেই হাভার্টজের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এর ফলে ১৪ বছর পর লিভারপুলের মাঠে প্রথম জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে গানার্সরা।

11/2/2026

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে না খেলে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত বলে মনে করেন ইউসুফ।

11/2/2026

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বিতর্কিত একটি সপ্তাহ পেছনে ফেলে রোববার পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে লা লিগায় রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

11/2/2026