৩ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বর্তমানে ইংল্যান্ডে বসবাস করা আমির ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন। ড্রাফটের নিবন্ধিত খেলোয়াড়দের তালিকায় তাঁকে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বসবাসের দেশ হিসেবে পাকিস্তানের নাম রয়েছে। তাঁকে রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে।

যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নিবন্ধন করায় আসন্ন ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামেও বিদেশি খেলোয়াড় হিসেবে অংশ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে আমিরের। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে কোনো ফ্র্যাঞ্চাইজি বাঁহাতি এই পেসারকে দলে নিতে আগ্রহী হতে পারে।

ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারের খেলার নজির রয়েছে। পাকিস্তানি নাগরিকদের টুর্নামেন্টে অংশগ্রহণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কিংস ইলেভেন পাঞ্জাব ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন আজহার মাহমুদ।

পাকিস্তানের জাতীয় দলের জার্সিতে আমির ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে এবং ৬২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে আয়ারল্যান্ডের বিপক্ষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল জাতীয় দলের হয়ে তাঁর সর্বশেষ ম্যাচ।

যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নিবন্ধন করায় এপিএলে আমিরের খেলার ক্ষেত্রে সুবিধা তৈরি হতে পারে। পাকিস্তানের সাবেক সতীর্থরা জানিয়েছে আমিরের এক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

এদিকে ফখর জামান, সাইম আইয়ুব, হাসান আলী, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ ও ইমাদ ওয়াসিমসহ ৩০ জনের বেশি পাকিস্তানি ক্রিকেটার এপিএল ড্রাফটে নাম নিবন্ধন করেছেন।

তবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনার কারণে টুর্নামেন্টে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিসিবি তাদের খেলোয়াড়দের এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য অনাপত্তিপত্র না-ও দিতে পারে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ড্রাফটের তালিকাতেও স্পষ্ট করা হয়েছে, পিসিবির অনাপত্তিপত্র পাওয়ার শর্তে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণ নির্ভর করছে।

এপিএলে পাঁচটি দল অংশ নেবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। এর মধ্যে ১১ থেকে ১২ জন থাকবেন আফগানিস্তানের এবং ছয় থেকে সাতজন বিদেশি ক্রিকেটার।

খেলোয়াড়দের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়েরা পাবেন ১ লাখ মার্কিন ডলার। এ ছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে ৬৫ হাজার, গোল্ড ৪০ হাজার, সিলভার ২০ হাজার এবং ইমার্জিং ক্যাটাগরিতে ১০ হাজার মার্কিন ডলার পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কেনার জন্য মোট বাজেট থাকবে ৬ লাখ ৫০ হাজার থেকে ৭ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের মধ্যে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

11/2/2026

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান এক ওভার কম বল করেছে।

11/2/2026

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

11/2/2026

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ঢাকা, ২ নভেম্বও ২০২৬ : বয়স যেন আর্জেন্টাইন্টান সুপারস্টার মেসির কাছে শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে মেসি ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

11/2/2026

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।

11/2/2026

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কেই হাভার্টজের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এর ফলে ১৪ বছর পর লিভারপুলের মাঠে প্রথম জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে গানার্সরা।

11/2/2026

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে না খেলে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত বলে মনে করেন ইউসুফ।

11/2/2026

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বিতর্কিত একটি সপ্তাহ পেছনে ফেলে রোববার পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে লা লিগায় রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

11/2/2026