৩ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২ নভেম্বও ২০২৬ : বয়স যেন আর্জেন্টাইন্টান সুপারস্টার মেসির কাছে শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে মেসি ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি

ঢাকা, ২ নভেম্বও ২০২৬ : বয়স যেন আর্জেন্টাইন্টান সুপারস্টার মেসির কাছে শুধুই একটি সংখ্যা। ৩৯ বছর বয়সে মেসি ফুটবল ইতিহাসে আরও একটি কীর্তি গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন।

রোববার মেজর লিগ সকারে (এমএলএস) নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। শেষ দিকে দুর্দান্ত এক গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।

এই গোলের ফলে চলতি মৌসুমে লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৬’এ। গোল্ডেন বুটের দৌড়ে এফসি ডালাসের স্ট্রাইকার পেতার মুসার চেয়ে চার গোলে এগিয়ে রয়েছেন তিনি।

এর মাধ্যমে তৈরি হয়েছে বিশেষ এক সম্ভাবনা।

২০০৫ সালে গোল ও অ্যাসিস্টের ভিত্তিতে পয়েন্ট পদ্ধতির পরিবর্তে শুধু গোলসংখ্যার ভিত্তিতে পুরস্কার দেওয়ার নিয়ম চালুর পর থেকে কোনো খেলোয়াড় টানা দুই মৌসুম এমএলএস গোল্ডেন বুট জিততে পারেননি। দুই খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্ট এবং এরপর মাঠে কম সময় কাটানোর বিষয়টি বিবেচনা করা হয়।

নিয়মিত মৌসুমের আর মাত্র একটি ম্যাচ বাকি। আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা এখন গোল্ডেন বুট ধরে রাখার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

মজার বিষয় হলো, একাধিক খেলোয়াড় একাধিকবার এমএলএস গোল্ডেন বুট জিতলেও ২০০৫ সালে গোলভিত্তিক পদ্ধতি চালুর পর কেউ টানা দুই মৌসুম এই পুরস্কার জিততে পারেননি।

ক্রিস ওয়ানডোলোস্কি ২০১০ ও ২০১২ সালে এবং ব্র্যাডলি রাইট-ফিলিপস ২০১৪ ও ২০১৬ সালে গোল্ডেন বুট জিতেছিলেন। তবে কেউই টানা দুই মৌসুম পুরস্কারটি ধরে রাখতে পারেননি।

এবার সেই ইতিহাস বদলে দেওয়ার সুযোগ মেসির সামনে।

২০২৪ ও ২০২৫ সালে টানা দুইবার এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতে ইতোমধ্যে ইতিহাস গড়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

আরেকটি গোল্ডেন বুট জয় তাঁর অসাধারণ ক্যারিয়ারে যোগ করবে নতুন এক কৃতিত্ব।

ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় নিউ ইংল্যান্ড। ফলে ম্যাচে ফিরতে বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে মায়ামি। ৬৯তম মিনিটে তেলাসকো সেগোভিয়ার সঙ্গে দারুণ এক আক্রমণ সাজানোর পর জার্মান বেরতেরামে হেডে গোল করে মায়ামিকে সমতায় ফেরান। সেই আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মেসির।

৮৩তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলরক্ষক ম্যাট টার্নারকে পরাস্ত করেন মেসি।

এ যেন চিরচেনা মেসি- দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে ব্যক্তিগত নৈপুণ্যে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি।

২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। বর্তমানে এমএলএসে নিজের চতুর্থ মৌসুম খেলছেন তিনি। ২০২৫ সালে প্রথমবার গোল্ডেন বুট জেতেন মেসি। নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করে ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। সেই অসাধারণ মৌসুমে সতীর্থদের দিয়ে ১৯টি গোলও করিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এমএলএস গোল্ডেন বুটের হিসাব করা হয় শুধু নিয়মিত মৌসুমে করা গোলের ভিত্তিতে। প্লে-অফে করা গোল এই পুরস্কারের হিসাবে যুক্ত হয় না।

গোল্ডেন বুটের দৌড় শেষ হওয়ার আগে গোলসংখ্যা বাড়ানোর জন্য মেসির হাতে রয়েছে আর মাত্র একটি সুযোগ। আগামী ৭ নভেম্বর নিজেদের নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে ইন্টার মায়ামি।

২৬ গোল নিয়ে এবং মুসার চেয়ে চার গোলে এগিয়ে থাকায় পুরস্কারটি জয়ের পথে বেশ ভালো অবস্থানে রয়েছেন মেসি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

সিলেট টেস্টে বাংলাদেশকে নিয়ে সতর্ক স্যামি

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী বাংলাদেশকে নিয়ে সিলেট টেস্টে সতর্ক রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি। আগামী বুধবার শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলে মনে করেন তিনি।

11/2/2026

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারনে পাকিস্তানের জরিমানা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : শনিবার গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান এক ওভার কম বল করেছে।

11/2/2026

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল।

11/2/2026

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ব্রিটিশ নাগরিক হিসেবে আফগান লিগে আমির

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফটে যুক্তরাজ্যের নাগরিক হিসেবে নাম নিবন্ধন করেছেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। মঙ্গলবার দুবাইয়ে এই ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

11/2/2026

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

দলে নেই রোনালদো, সৌদি নিরাপত্তা উদ্বেগে এশিয়ান কাপ আয়োজন নিয়ে শঙ্কা

ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে উজবেকিস্তানে আল নাসরের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। প্রতিযোগিতায় ক্লাবটির আগের ম্যাচটি স্থগিত হওয়ার এক সপ্তাহ পর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এশিয়ার শীর্ষ ফুটবল প্রতিযোগিতাগুলোতেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ রয়েছে।

11/2/2026

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : কেই হাভার্টজের গোলে প্রিমিয়ার লিগে লিভারপুলকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। এর ফলে ১৪ বছর পর লিভারপুলের মাঠে প্রথম জয় তুলে নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান দখল করেছে গানার্সরা।

11/2/2026

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত : ইউসুফ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬, : ফর্ম ফিরে পেতে ঘরোয়া ক্রিকেটে না খেলে টেকনিক্যাল সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। এজন ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার কোন একাডেমিতে ব্যাটিং নিয়ে বাবরের কাজ করা উচিত বলে মনে করেন ইউসুফ।

11/2/2026

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : বিতর্কিত একটি সপ্তাহ পেছনে ফেলে রোববার পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর গোলে লা লিগায় রেসিং সান্তান্দারের মাঠে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

11/2/2026