৫ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

সাদেক হোসেন খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা : মির্জা আব্বাস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে রাজপথের খাঁটি যোদ্ধা আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।

তিনি বলেছেন, খোকা কম হাসতেন, কিন্তু তার কথাবার্তা ও আন্তরিকতা মানুষকে সহজেই কাছে টেনে নিত।

তিনি অত্যন্ত সহজ-সরল ও বড় মনের মানুষ ছিলেন।

আজ বিকেলে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে প্রয়াত এই নেতার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

শৈশব, কৈশোর, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনের নানা স্মৃতি তুলে ধরে তিনি জানান, তারা পাশাপাশি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি শাহজাহানপুরের এবং খোকা গোপীবাগের।

কখন যে তারা একে অপরের সঙ্গী ও রাজনৈতিক সহযোদ্ধা হয়ে উঠেছিলেন, তা বুঝতেই পারেননি। মুক্তিযুদ্ধের দিনগুলো থেকে শুরু করে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, সবখানেই তারা একসঙ্গে ছিলেন।

মির্জা আব্বাস জানান, খোকা ও তার জীবনের নানা ঘটনা নিয়ে লিখতে বসলে আস্ত একটি বই হয়ে যাবে।

রাজনীতিতে তাদের মধ্যে মতপার্থক্য ও ঝগড়া হলেও দিন শেষে বিএনপির আদর্শ এবং মানুষের জন্য তারা একসঙ্গে কাজ করেছেন।

তিনি বলেন, রাজনীতির নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি। খোকা আজ বেঁচে থাকলে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে হয়তো আরও অনেক ভালো কিছু হতে পারত।

প্রয়াত নেতার রাজনৈতিক অবদান ও জীবনের নানা দিক তুলে ধরতে পরবর্তী সময়ে বড় পরিসরে স্মরণসভার আয়োজনের পরিকল্পনার কথাও জানান মির্জা আব্বাস। একই সঙ্গে সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এবং তার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান মির্জা আব্বাস।

দোয়া মাহফিলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও সাদেক হোসেন খোকার ছেলে এমপি ইশরাক হোসেন, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাদেক হোসেন খোকার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিসভা

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিসভা

ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৬: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

11/4/2026

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়া,৪ নভেম্বর ২০২৬(বাসস): জেলায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

11/4/2026

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

যশোর, ৪ নভেম্বর, ২০২৬ : সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

11/4/2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন।

11/4/2026

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না : জাহেদ উর রহমান

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না : জাহেদ উর রহমান

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬: নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিলে সাধারণ নাগরিকের আর যাওয়ার জায়গা থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

11/3/2026

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

কুড়িগ্রাম,৩ নভেম্বর,২০২৬(বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে জেলায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

11/3/2026

শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা

শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬: পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

11/3/2026

খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের মা খোদেজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

11/2/2026