৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
রাজনীতি

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিসভা

Md. Ibrahim Mollahঢাকা

ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৬: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিসভা

ময়মনসিংহ, ৪ নভেম্বর ২০২৬: যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজারস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু।

এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. রুকুনোজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলমগীর মাহমুদ আলম, যুগ্ম-আহবায়ক আকতারুল আলম ফারুক, শহীদুল আমিন খসরু, ত্রিশাল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক রুহুল আমিন মাসুদ প্রমুখ।

সভায় জেলা বিএনপির সদস্য আনোয়ারুল আজিজ টুটুল, কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহম্মেদ ও সদস্য সচিব আতাহারুল ইসলাম বুলবুল, দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ ফরহান, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক রিতা, জেলা স্বেচ্ছাসেক দলের সদস্য সচিব সোহেল খান, জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নতুন প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে ব্যাপকভাবে কর্মসূচি পালনে উপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

কুষ্টিয়া,৪ নভেম্বর ২০২৬(বাসস): জেলায় আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

11/4/2026

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

যশোর, ৪ নভেম্বর, ২০২৬ : সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৮ সালের ৪ নভেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

11/4/2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট যাচ্ছেন।

11/4/2026

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না : জাহেদ উর রহমান

নির্বাচনব্যবস্থা ধ্বংস করলে জনগণের যাওয়ার জায়গা থাকে না : জাহেদ উর রহমান

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬: নির্বাচনব্যবস্থা ধ্বংস করে দিলে সাধারণ নাগরিকের আর যাওয়ার জায়গা থাকে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

11/3/2026

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা

কুড়িগ্রাম,৩ নভেম্বর,২০২৬(বাসস) : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে জেলায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

11/3/2026

শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা

শ্রমিক আন্দোলনে নাশকতায় আওয়ামী লীগের অর্থ খরচের সংযোগ থাকতে পারে : তথ্য উপদেষ্টা

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬: পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে সরকার নির্ধারিত সময়ের আগেই মজুরি বোর্ড গঠন করা সত্ত্বেও চলমান আন্দোলনে সহিংসতা ও নাশকতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের লুটপাটের অর্থ বিনিয়োগের সংযোগ থাকতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

11/3/2026

খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর শোক

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন চেয়ারম্যানের মা খোদেজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

11/2/2026

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী

আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে : ধর্মমন্ত্রী

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে রাজনৈতিক ব্যবসা করেছে। বর্তমানে আরেকটি দল জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যবহার করে একই ধরনের ব্যবসা করছে।

11/2/2026