২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সামাজিক মাধ্যমে মেসির চেয়ে বেশি সাড়া পেয়েছে রোনালদোর অবসর ঘোষণা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : আন্তর্জাতিক ফুটবল থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর অবসরের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পর্তুগাল অধিনায়কের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি ২৪ ঘণ্টার মধ্যে লিওনেল মেসির বিদায়বার্তার চেয়ে বেশি লাইক, কমেন্টস ও শেয়ার পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার পর্তুগালের হয়ে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোনালদো। ২৪ ঘণ্টারও কম সময়ে ভিডিওটি ৪৫ কোটি ৫০ লাখের বেশি ভিউ পেয়েছে। এতে লাইক পড়েছে ৩ কোটি ২০ লাখ, কমেন্টস ৩২ লাখ এবং পুনরায় পোস্ট হয়েছে ৬২ লাখ বার।

চলতি বছরের শুরুতে মেসির অবসরের ঘোষণা দিয়ে প্রকাশিত পোস্টটি ৪৬ কোটি ৬০ লাখের বেশি ভিউ পেয়েছে। তবে এতে লাইক পড়েছে ২ কোটি, কমেন্টস ৮ লাখ ৯২ হাজার এবং পুনরায় পোস্ট হয়েছে ২৬ লাখ বার। ভিউয়ের সংখ্যায় মেসির পোস্ট এগিয়ে থাকলেও অন্যান্য সূচকে রোনালদোর ঘোষণায় বেশি সাড়া পড়েছে। ধারণা করা হচ্ছে, কিছু সময়ের মধ্যেই ভিউয়ের সংখ্যাতেও মেসিকে ছাড়িয়ে যেতে পারে রোনালদোর ভিডিও।

দুই ফুটবল কিংবদন্তিই একই বছরে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন। এর মধ্য দিয়ে ফুটবলের এক অসাধারণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।

পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে রেকর্ড ১৪৬ গোল করার পাশাপাশি ৩৭টি অ্যাসিস্ট করেছেন রোনালদো। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ২০৮ ম্যাচে ১২৬ গোল করেছেন মেসি, সঙ্গে রয়েছে ৬৭টি অ্যাসিস্ট।

রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও দুটি নেশন্স লিগ শিরোপা জেতে পর্তুগাল। অন্যদিকে মেসির অধিনায়কত্বে ২০২২ বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।

দুজনই ক্লাব ফুটবল চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে তাঁদের অবসর ফুটবলের সবচেয়ে আলোচিত দুই তারকার এক বর্ণাঢ্য যুগের অবসান ঘটিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026