২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলিংহ্যামের সঙ্গে সম্পর্ক এখন ভালো অবস্থানে : টাচেল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের সঙ্গে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সম্পর্ক এখন ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টাচেল।

বেলিংহ্যামের সঙ্গে সম্পর্ক এখন ভালো অবস্থানে : টাচেল

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহ্যামের সঙ্গে নানা চড়াই-উৎরাই পেরিয়ে সম্পর্ক এখন ভালো অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন ইংল্যান্ডের কোচ থমাস টাচেল।

জাতীয় দলের হয়ে একসঙ্গে কাজ করার সময় টাচেল ও বেলিংহ্যামের সম্পর্ক বেশ কয়েকবার টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। তবে শেষ পর্যন্ত দুজনের মধ্যে সমঝোতা ও সৌহার্দ্য ফিরে এসেছে।

২০২৫ সালে টাচেল দায়িত্ব নেওয়ার পর থেকে দুইবার ইংল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বেলিংহ্যাম। তবে শুরু থেকেই এই প্রতিভাবান মিডফিল্ডারের প্রতি জার্মান কোচের খুব একটা আগ্রহ দেখা যায়নি।

গত বছর বেলিংহ্যামের মাঠের কিছু আচরণ তাঁর মায়ের কাছে ‘বিরক্তিকর’ মনে হয় বলে মন্তব্য করে পরে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন টাচেল।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল থেকে জায়গা হারান বেলিংহ্যাম। এতে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

তবে শেষ পর্যন্ত বেলিংহ্যামকে আবার শুরুর একাদশে ফিরিয়ে আনেন টাচেল। এর প্রতিদানও দেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার পথে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।

দুজনের সম্পর্কে ফাটল ধরেছে- এমন উদ্বেগ অবশ্য পুরোপুরি দূর হয়নি। তবে শুক্রবার সাংবাদিকদের টাচেল বলেন, “অবশ্যই, আমাদের সম্পর্কের মধ্যে কিছুটা ওঠানামা ছিল। তবে এখন আমরা ভালো অবস্থানে আছি।”

“আমি তাঁর কোচ হতে ভালোবাসি। সে অসাধারণ একজন খেলোয়াড়, দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, বিষয়টি দুদিক থেকেই সমান।”

“জুড যদি স্বাচ্ছন্দ্য বোধ না করত, তাহলে সে এ পর্যায়ে পারফর্ম করতে পারত না।”

আসন্ন নেশন্স লিগে ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য দলে জুডের ছোট ভাই জোবেকে অন্তর্ভুক্ত করে বেলিংহ্যাম পরিবারে নিজের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়েছেন টাচেল।

বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার জুড ও তাঁর ভাই জোবে দলে ডাক পাওয়ায় ইংল্যান্ডের হয়ে একসঙ্গে খেলার সুযোগ তৈরি হয়েছে তাঁদের সামনে। ২০০৭ সালে গ্যারি ও ফিল নেভিলের পর ইংল্যান্ডের হয়ে একসঙ্গে খেলা প্রথম দুই ভাই হতে পারেন তাঁরা। এতে পূরণ হতে পারে জুডের জীবনের ‘সবচেয়ে বড় স্বপ্ন’।

টাচেল জানান, দায়িত্ব নেওয়ার পর প্রথম ক্যাম্পেই জোবেকে বলেছিলেন, একদিন দুই ভাইকে একসঙ্গে খেলতে দেখলে ভালো লাগবে।

২১ বছর বয়সী জোবে ডর্টমুন্ডে ক্রমেই উন্নতি করে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সুযোগ তৈরি করেছেন। এ ক্ষেত্রে ভাই জুডের তদবিরও কাজে এসেছে।

টাচেল বলেন, “আমরা তার ভাইকে নিয়ে কথা বলেছি। কারণ আমি জানি এটি সবসময়ই জুডের স্বপ্ন ছিল।”

“জুড সবসময় বলত, ‘ওর দিকে নজর রাখুন, ওর দিকে নজর রাখুন। সে ভালো, ও পারবে!’ আমি বলতাম, ‘হ্যাঁ, হ্যাঁ, আমরা ওকে দেখছি।’”

এ ধরনের বন্ধুত্বপূর্ণ কথাবার্তা একদিকে যেমন ভাইয়ের প্রতি জুডের আস্থার প্রমাণ, অন্যদিকে টাচেলের সঙ্গে তাঁর সম্পর্কের উন্নতিরও ইঙ্গিত দেয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026