২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কার্লোস এস্পির শেষ মুহূর্তের গোলে শনিবার লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে ‘লস ব্লাঙ্কোস’রা।

এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের জয়

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : কার্লোস এস্পির শেষ মুহূর্তের গোলে শনিবার লা লিগায় সেল্টা ভিগোকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে ‘লস ব্লাঙ্কোস’রা।

চলতি মৌসুমে বদলি হিসেবে নেমে একাধিকবার গুরুত্বপূর্ণ অবদান রাখা এস্পি এবারও মাদ্রিদের জয়ে বড় ভূমিকা রেখেছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে শুরুতে পাবলো দুরানের গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা।

তবে হতাশার রাত কেটেছে মাদ্রিদের সর্বোচ্চ গোলদাতা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি।

পরে জুড বেলিংহামের গোলে সমতায় ফেরে মাদ্রিদ। ৮৫ মিনিটে এস্পির গোলে নিশ্চিত হয় তিন পয়েন্ট।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এস্পি বলেন, “এটি স্বপ্নের মতো একটি দিন। ঘরের মাঠে মাদ্রিদের সব সমর্থকের সামনে গোল করতে আমি সত্যিই খুব চেয়েছিলাম। এমন একটি দিনের স্বপ্ন দেখতাম। আমি খুব খুশি।”

তিনি আরও বলেন, “কোচ আমাকে যা করতে বলেন, আমি সেটিই করার চেষ্টা করি। নিজের সর্বোচ্চটা দেব এবং যত মিনিট খেলার সুযোগ পাব, তা কাজে লাগাব। দলকে সাহায্য করতে পারলে সেটি আরও ভালো।”

আন্তর্জাতিক বিরতির পর ইউরোপের বেশ কয়েকটি বড় দল হোঁচট খেলেও মাদ্রিদের জয়কে যথার্থ বলে মনে করেন মরিনিও।

চার ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় লা লিগায় ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। চুল টানার ঘটনায় ওই নিষেধাজ্ঞা পেয়েছিলেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। তবে শুরুতে তাঁকে বেঞ্চে রাখেন মরিনিও। দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমে দলের দুই গোলেই অবদান রাখেন তিনি।

ষষ্ঠ মিনিটে স্প্যানিশ ফরোয়ার্ড দুরানের গোলে অপ্রত্যাশিতভাবে এগিয়ে যায় সেল্টা।

দারুণ এক আক্রমণে মাদ্রিদের রক্ষণভাগ ভেঙে ফেলে গ্যালিসিয়ার দলটি। উইলিয়ট সুইডবার্গ ডিন হুইসেনের দুই পায়ের ফাঁক দিয়ে বল বাড়িয়ে দেন। এরপর গোলমুখে পাওয়া বল জালে পাঠান দুরান।

সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মাদ্রিদ। ইয়ান দিয়োমান্দের বিপজ্জনক ক্রস থেকে বার্নার্দো সিলভা হেড করেন, তবে বল লক্ষ্যভ্রষ্ট হয়। এর চেয়েও ভালো সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। জাভি রদ্রিগেজ বক্সের মধ্যে তাঁকে টেনে ধরলে পেনাল্টি পায় মাদ্রিদ। কিন্তু স্পটকিক থেকে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে পাঠান ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে এটি তাঁর দ্বিতীয় পেনাল্টি মিস।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নামা ভিনিসিয়াস মাদ্রিদের সমতাসূচক গোলেও ভূমিকা রাখেন। তাঁর পাস থেকে বল পান এমবাপ্পে। এরপর বেলিংহামকে বল বাড়িয়ে দেন তিনি। ৬৬ মিনিটে নিচের কর্নারে জোরালো শটে নিজের লিগে পঞ্চম গোলটি করেন বেলিংহাম।

মাদ্রিদকে এগিয়ে দিতে এডুয়ার্দো কামাভিঙ্গার একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত ম্যাচের পাঁচ মিনিট বাকি থাকতে এগিয়ে যায় স্বাগতিকরা। বেলিংহাম বল নিয়ে সামনে এগিয়ে ভিনিসিয়াসের কাছে পাস দেন। সেখান থেকে গ্রীষ্মের দলবদলে লেভান্তে থেকে দলে আসা স্ট্রাইকার এস্পিকে লক্ষ্য করে ক্রস করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

সেল্টা গোলরক্ষক ইয়োনুত রাদু এস্পির হেড ঠেকিয়ে দিলেও ফিরতি বলে সজাগ থেকে জালে পাঠান এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি এস্পির তৃতীয় গোল। তাঁর প্রতিটি গোলেই শেষ মুহূর্তে জয় পেয়েছে মাদ্রিদ।

এর আগে রিয়াল বেতিসের বিপক্ষে সেভিয়ার ১-১ গোলে ড্রয়ের ম্যাচে শেষ দিকে গোল করে এক পয়েন্ট এনে দেন কিকে সালাস।

রায়ো ভায়েকানোর মাঠে ১-০ গোলে জিতেছে ভ্যালেন্সিয়া। এই জয়ে আপাতত রেলিগেশন জোন থেকে বেরিয়ে এসেছে তারা। দেপোর্তিভো লা করুনাকে ৩-১ গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে আলাভেস।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026