২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। এদিন স্প্যানিশ ফুটবল শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত ফুটবলার হেসুস দে মিগুয়েলকে।

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ

ঢাকা, ৮ নভেম্বর, ২০২৬ : শনিবার ভ্যালেন্সিয়ার মাঠে ৩-০ গোলের জয় নিয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছেছে রিয়াল মাদ্রিদ। এদিন স্প্যানিশ ফুটবল শ্রদ্ধা জানিয়েছে প্রয়াত ফুটবলার হেসুস দে মিগুয়েলকে।

গত সোমবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ম্যাচে আন্দোরার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের একদিন পর মারা যান তেনেরিফের স্ট্রাইকার দে মিগুয়েল। তাঁর স্মরণে দেশজুড়ে সব ম্যাচের নবম মিনিটে খেলা বন্ধ রাখা হয়। তাঁর জার্সি নম্বর ছিল ৯।

তেনেরিফে দে মিগুয়েলের স্মরণসভা ও বিদায় অনুষ্ঠানে স্টেডিয়ামে সমবেত হন সমর্থক ও খেলোয়াড়রা।

আবেগঘন বক্তব্যে তেনেরিফ অধিনায়ক এনরিক গালেগো বলেন, “তুমি জানতে কীভাবে একটি অভিন্ন লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হয়। তুমি ফুটবলকে নিজের চেয়েও অনেক বড় কিছু হিসেবে বুঝতে।”

“মাত্র কয়েক দিন আগেও আমরা তোমার সঙ্গে এসব ভাগাভাগি করছিলাম। আর আজ তোমাকে নিয়ে অতীতকালে কথা বলতে হচ্ছে। এটা ভীষণ অন্যায়।”

বৃহস্পতিবার দে মিগুয়েলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০০ শোকাহত মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে এবং রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

দে মিগুয়েলের প্রতি সম্মান জানাতে সপ্তাহান্তের সব ম্যাচ এক মিনিটের জন্য বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিল স্পেন ফুটবলারর্স ইউনিয়ন। তবে অধিকাংশ ম্যাচই নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিটি ম্যাচ শুরুর আগে দে মিগুয়েলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁর জার্সি নম্বরের প্রতি সম্মান জানিয়ে নবম মিনিটে এক মিনিট করতালির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

১০ জনের ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে টানা সপ্তম ম্যাচে গোল করেছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

হোসে মরিনিওর রিয়াল মাদ্রিদ মেস্তায়া স্টেডিয়ামে বেশিরভাগ সময় আধিপত্য বিস্তার করে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে।

প্রথমার্ধে ফেডেরিকো ভালভের্দে ও আরদা গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।

গত ২০ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে সর্বশেষ হারের পরও দল যে মানসিক স্থিরতা হারায়নি, সে কথা জানান রিয়াল কোচ। ওই হারের পর থেকেই জয়ের ধারায় রয়েছে দলটি।

চার ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ম্যাচে মাঠের বাইরে ছিলেন রিয়ালের উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। তাঁর অনুপস্থিতিতেও দারুণ খেলছে মাদ্রিদ। ২৫ অক্টোবর ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারানোর পর শিরোপার লড়াইয়ে তাদের ওপর চাপ বাড়িয়েছে দলটি।

মরিনওর দল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ভ্যালেন্সিয়ার গুইদো রদ্রিগেসের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এমবাপ্পের ফ্রি-কিক ভ্যালেন্সিয়ার রক্ষণভাগে বাধা পেয়ে ফিরে এলে বক্সের বাইরে থেকে জোরালো শটে রিয়ালকে এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভের্দে।

এরপর জুড বেলিংহামের ক্রস প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে গুলারের সামনে চলে এলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে তৃতীয় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে রিয়াল। এ সময় গুলার, এমবাপ্পে ও বেলিংহামের শট ঠেকিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি।

অবশেষে গুলারের বিপজ্জনক পাস ধরে দ্রুতগতিতে এগিয়ে গিয়ে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এমবাপ্পে। চলতি লিগে এটি তাঁর ১৩তম গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে এটি এমবাপ্পের ১৭তম গোল। রিয়ালের হয়ে সর্বশেষ সাতটি ম্যাচেই গোল করেছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার প্রায় ১০ মিনিট আগে এমবাপ্পেকে ফাউল করে লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়া। এতে জাভিয়ের আগিরের দলের হতাশার রাত আরও দীর্ঘ হয়। ১৯তম স্থানে থাকা ভ্যালেন্সিয়া সেফটি জোন থেকে এখনো এক পয়েন্ট পিছিয়ে।

এর আগে নতুন কোচ এদের সারাবিয়ার অধীনে এস্পানিওল নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে শেষ মুহূর্তে গোল করে ১-১ ড্র করেছে ওসাসুনা। আর মালাগার বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে রেসিং সান্তান্দার।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026