২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের নির্বাচনে অংশ নিচ্ছেন না পিটি ঊষা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতির’ অভিযোগ তুলে ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) প্রথম নারী সভাপতি সাবেক অ্যাথলেট পিটি ঊষা পুন:নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

অ্যাথলেটিকসে বর্ণাঢ্য ক্যারিয়ারে এশিয়ান গেমসে একাধিক পদকজয়ী ঊষা মঙ্গলবার আইওএর শীর্ষ পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ের মধ্যে প্রার্থিতা দাখিল করেননি।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত।

৬২ বছর বয়সী ঊষা ২০২২ সালে আইওএর সভাপতি নির্বাচিত হয়ে সংস্থাটির প্রথম নারী প্রধান হওয়ার গৌরব অর্জন করেন।

তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় আইওএর নির্বাচনে নতুন করে প্রতিদ্বন্দ্বীতার সুযোগ তৈরি হয়েছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শুটার গগন নারাং, আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাসচিব বীরেন্দ্র সাচদেব এবং আইওএর সাবেক মহাসচিব রাজীব মেহতা।

নির্বাচনের আগে থেকেই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়ায় অনিয়ম ও জালিয়াতির অভিযোগ ওঠায় শুরুতে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থেকে বাদ পড়েছিলেন ঊষা।

পরে অন্য একটি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মাধ্যমে মনোনয়ন পাওয়ায় সাবেক এই স্প্রিন্টারকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা জমা না দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026