২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরিতে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নে ধাক্কা, আশাবাদী প্রতিদ্বন্দ্বীরা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬: হাঁটুতে তীব্র ব্যথা নিয়ে পিএসজির ডিজায়ার দুয়ের মাঠে পড়ে যাওয়ার দৃশ্য ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই ছিল বেদনাদায়ক। তবে চলতি মৌসুমে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফরাসি ক্লাবটিকে থামাতে যারা চায়, তাদের জন্য বিষয়টি কিছুটা আশার খবর।

ইনজুরিতে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ স্বপ্নে ধাক্কা, আশাবাদী প্রতিদ্বন্দ্বীরা

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬: হাঁটুতে তীব্র ব্যথা নিয়ে পিএসজির ডিজায়ার দুয়ের মাঠে পড়ে যাওয়ার দৃশ্য ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যই ছিল বেদনাদায়ক। তবে চলতি মৌসুমে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পথে ফরাসি ক্লাবটিকে থামাতে যারা চায়, তাদের জন্য বিষয়টি কিছুটা আশার খবর।

গত দুই বছরই ইউরোপ সেরার মুকুট জিতেছে পিএসজি। এবারও শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে দুর্দান্তভাবে। লিগ পর্বের অর্ধেক মৌসুম শেষে টানা চার জয়ে ৩৬ দলের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তারা।

তবে ঠিক এক মাস আগে একই ধরনের চোটে পড়া খভিচা কাভারাতসখেলিয়ার পর এবার দলের অসাধারণ প্রতিভাবান দুয়েকেও হারিয়েছে পিএসজি। ফলে লুইস এনরিকের দলের আবারও শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার লিগ ওয়ানে নিসের বিপক্ষে ৩-২ গোলে জয়ের ম্যাচে অস্বাভাবিকভাবে হাঁটু মচকে যায় দুয়ের। পরে কান্নাভেজা চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি। ক্লাবটি পরে নিশ্চিত করে, ২১ বছর বয়সী এই ফুটবলারের ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠতে অস্ত্রোপচার প্রয়োজন।

ফলে চলতি মৌসুমে আর মাঠে ফেরা হবে না দুয়ের। অন্যদিকে গত মাসে বার্সেলোনার বিপক্ষে জয়ের ম্যাচে একই এসিএল ছিঁড়ে যাওয়ার পর পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন কাভারাতসখেলিয়া।

গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে দুর্দান্ত খেলেছিলেন জর্জিয়ান এই উইঙ্গার। এবারের ব্যালন ডি’অর তালিকায় ষষ্ঠ স্থানও পেয়েছেন তিনি।

অন্যদিকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করার ম্যাচে সেরা খেলোয়াড় ছিলেন দুয়ে। সাম্প্রতিক সপ্তাহগুলোতেও পিএসজির সেরা পারফরমার ছিলেন তিনি।

লুইস এনরিকে জোর দিয়ে বলেন, “সে আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরবে। আমি উদ্বিগ্ন নই।” তবে দলের অন্যতম সেরা দুই আক্রমণভাগের খেলোয়াড়ের চোট যে ইউরোপীয় সাফল্যের সম্ভাবনায় বড় আঘাত, তা তিনি ভালোভাবেই জানেন।

বুধবার রোমার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ এবং সামনে জানুয়ারির দলবদলের সময়-এ পরিস্থিতিতে পিএসজির করণীয় কী?

স্প্যানিশ কোচ বলেন, “দলবদলের সময় আমরা সব সময়ই সম্ভাবনার জন্য উন্মুক্ত থাকি। তবে শুধু খেলোয়াড়দের চোটের কারণে নয়।”

“আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা জায়গা নিতে পারে। দল হিসেবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। এটি কোনো সমস্যা নয়।”

গত দুই মৌসুমে ৩৪ গোল করা ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের জন্য এখন হয়তো তাঁর কিছুটা অনুশোচনা হতে পারে।

হঠাৎ করেই চোটপ্রবণ ওসমান দেম্বেলের সুস্থ থাকার ওপর বিশাল চাপ তৈরি হয়েছে।

পিএসজির দুর্ভাগ্যের সবচেয়ে বেশি সুবিধা নেওয়ার অবস্থানে কোন দল রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও নিজেদের সমস্যা নিয়ে ব্যস্ত।

পিএসজির দুয়ে চোটে পড়ার ২৪ ঘণ্টা আগে কোলনের বিপক্ষে বায়ার্নের হয়ে খেলতে গিয়ে গোড়ালির চোটে মাঠ ছাড়েন সদ্য ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন।

ধারণা করা হচ্ছে, চার মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন তিনি। তবে অন্তত মার্চ নাগাদ পুরোপুরি সুস্থ ও সতেজ হয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ফেরার সুযোগ থাকবে তাঁর।

সামাজিক যোগাযোগমাধ্যমে কেইন বলেন, “মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে মাঠে ফেরার জন্য আমি সতেজ ও প্রস্তুত থাকব।”

গত মৌসুমে ৬১ গোল করা এবং চলতি মৌসুমে ইতোমধ্যে ১০ গোল করা এই খেলোয়াড়কে হারানো বাভারিয়ানদের জন্য বড় ধাক্কা।

ওই ম্যাচে দুর্দান্ত মাইকেল ওলিসেকেও তুলে নিতে হয়েছিল। পাশাপাশি কোচ ভিনসেন্ট কোম্পানিও সমস্যার মধ্যে রয়েছেন।

সপ্তাহান্তে ডাগআউটে ফিরলেও তাঁর হাত ছিল স্লিংয়ে বাঁধা। অক্টোবরে মস্তিষ্কের আবরণীতে প্রদাহজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার আগে অনুশীলন মাঠে পড়ে গিয়ে কাঁধের হাড় স্থানচ্যুত হয়েছিল কোম্পানির

এর ওপর চোট থেকে সেরে ওঠার সময় দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে চুক্তি পুনর্বিবেচনা করে বেতন কমাতে চাপ দেওয়ার অভিযোগে আন্তর্জাতিক খেলোয়াড় সংগঠন ফিফপ্রোর সমালোচনার মুখে পড়েছে বায়ার্ন।

ক্লাবের জ্যেষ্ঠ কর্মকর্তারা প্রশ্ন তুলেছিলেন, মৌসুমের শুরুতে স্নায়বিক সমস্যার কারণে কয়েকটি ম্যাচ মিস করা এবং সম্প্রতি হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মুসিয়ালাকে চুক্তি অনুযায়ী পুরো বেতন দেওয়া উচিত কি না।

পিএসজি ও বায়ার্নের মতো ইউরোপের প্রধান প্রতিদ্বন্দ্বীদের এমন দুরবস্থায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং গত মৌসুমের রানার্সআপ আর্সেনালের মতো দলগুলো শিরোপা জয়ের সুযোগ দেখতেই পারে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026