২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিসের বিপক্ষে জয়ের ম্যাচে হাঁটুর চোটে দুয়েকে হারাল পিএসজি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : লিগ ওয়ানে শনিবার নিসকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে কান্নায় ভেঙে পড়া পিএসজি তারকা ডিজায়ার দুয়েকে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে ।

নিসের বিপক্ষে জয়ের ম্যাচে হাঁটুর চোটে দুয়েকে হারাল পিএসজি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : লিগ ওয়ানে শনিবার নিসকে ৩-২ গোলে হারিয়েছে বর্তমান ফরাসি ও ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ম্যাচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে কান্নায় ভেঙে পড়া পিএসজি তারকা ডিজায়ার দুয়েকে স্ট্রেচারে মাঠ ছাড়তে হয়েছে ।

প্রথমার্ধের শেষ দিকে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার সময় অস্বাভাবিকভাবে পা মুচড়ে পড়ে যান দুয়ে। এর কিছুক্ষণ আগেই তাঁর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল পিএসজি। ডান হাঁটু চেপে ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় তাঁকে। চিকিৎসার জন্য পাঁচ মিনিট খেলা বন্ধ থাকে। পরে আলিয়াঁজ রিভিয়েরা স্টেডিয়ামে দর্শকদের করতালির মধ্যে তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।

চোটের প্রকৃত অবস্থা জানার অপেক্ষায় এখন উদ্বেগে থাকবে পিএসজি। গত মাসে বার্সেলোনার বিপক্ষে খেলতে গিয়ে ডান হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে যাওয়ায় খভিচা কাভারাসখেলিয়াকে হারিয়েছে দলটি।

জর্জিয়ার এই উইঙ্গারের চলতি মৌসুমে আর মাঠে ফেরার সম্ভাবনা কম। দুয়েকেও দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে।

পিএসজি কোচ লুইস এনরিকে সম্প্রচারমাধ্যম লিগ ওয়ান প্লাসকে বলেন, “পরীক্ষার ফলাফলের জন্য আমাদের আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এটি যে গুরুতর চোট, তা স্পষ্ট।”

২১ বছর বয়সী ফরাসি আন্তর্জাতিক ফুটবলার দুয়ে উইঙ্গার ও মিডফিল্ডার- দুই পজিশনেই খেলতে পারেন। গত দুই মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর চলতি মৌসুমেও দলের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

চলতি মৌসুমে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে তিনটি গোল করেছেন দুয়ে। মৌসুমের শুরুতে ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলের কাছে বিক্রি করেছে পিএসজি। সম্প্রতি ফিটনেস সমস্যায় ভুগছেন ওসমান দেম্বেলেও।

লুইস এনরিকে আরও বলেন, “সর্বোচ্চ পর্যায়ের পেশাদার খেলোয়াড়দের জীবনে এমন ঘটনা ঘটে। বিষয়টি মেনে নিতে হবে। আমি নিশ্চিত, সে ভালোভাবে সেরে উঠবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে।”

জানুয়ারির দলবদলে দুয়ের বিকল্প হিসেবে কাউকে দলে নেওয়ার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে স্প্যানিশ কোচ বলেন, পিএসজি ‘সব সময় সম্ভাবনার জন্য উন্মুক্ত’।

তিনি আরও বলেন, “আমাদের এমন খেলোয়াড় আছে, যারা তার জায়গায় খেলতে পারে। দল হিসেবে আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। এটি কোনো সমস্যা নয়।”

এর আগে আলজেরিয়ার আন্তর্জাতিক ফুটবলার মোহামেদ আমুরার গোলে এগিয়ে গিয়েছিল নিস। স্বাগতিক দলের বক্সে হ্যান্ডবলের ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর পাওয়া পেনাল্টি থেকে সমতা ফেরান সেনি মায়ুলু।

আন্তর্জাতিক বিরতিতে ইতালির বিপক্ষে ফ্রান্সের হয়ে খেলার সময় একটি দাঁত সরে যাওয়ায় মুখে গার্ড পরে খেলছিলেন দুয়ে। মায়ুলুর গোলের এক মিনিট পর আশরাফ হাকিমির পাস থেকে পোস্টে বল জালে পাঠিয়ে পিএসজিকে এগিয়ে দেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল তাঁর ষষ্ঠ গোল।

দুয়ের বদলি হিসেবে নামা ফেরান তোরেস ৮৫ মিনিটে পিএসজির তৃতীয় গোলটি করেন। বক্সের মধ্যে বল নিয়ন্ত্রণে নিয়ে ঘুরে দাঁড়িয়ে শট নেন তিনি। চলতি মৌসুমে এটি তাঁর অষ্টম গোল, তবে গত দুই মাসে প্রথম।

যোগ করা সময়ে আলি আবদি নিসের হয়ে ব্যবধান কমান। তবে টানা তিন জয়ের পর হারের মুখ দেখল নিস। অন্যদিকে টানা ১২তম জয় তুলে নিল পিএসজি। এই ১২ জয়ের আটটি এসেছে লিগ ওয়ানে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজি এখন দ্বিতীয় স্থানে থাকা লিলির চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে। শনিবার ঘরের মাঠে লিওঁর কাছে ১-০ গোলে হেরেছে লিলি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026