২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ইংল্যান্ডের চ্যালেঞ্জের অপেক্ষায় প্রোটিয়ারা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ টেস্ট জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।

বাংলাদেশকে হোয়াইটওয়াশের পর ইংল্যান্ডের চ্যালেঞ্জের অপেক্ষায় প্রোটিয়ারা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬ : সুপারস্পোর্ট পার্কে বাংলাদেশকে ইনিংস ও ২১৯ রানে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্য দিয়ে টানা চতুর্থ টেস্ট জয়ের স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।

এই সিরিজে দুটি পারফরম্যান্স বিশেষভাবে নজর কেড়েছে। ম্যাচসেরা উইয়ান মুল্ডার ১৭৮ বলে ১০০ রান করার পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানে ৭ উইকেট নিয়েছেন ১১ ওভারে। এর মধ্য দিয়ে টেস্ট ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে ট্রিপল সেঞ্চুরি ও এক ইনিংসে সাত উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি।

অন্যদিকে, মার্কেস অ্যাকারম্যান ১৩৮ বলে ২৩টি চার ও চারটি ছক্কায় ১৫০ রান করেন। টেস্টে কোনো দক্ষিণ আফ্রিকান ব্যাটারের দ্রুততম ১৫০ রানের ইনিংস এটি। নিজের প্রথম ছয় ইনিংসে ৪৭০ রান করার ধারাবাহিকতায় এই ইনিংস খেলেছেন তিনি। ৩০ বছর বয়সী অ্যাকারম্যান তিন ইনিংসে ৩০৭ রান করে ১০২.৩৩ গড়ে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।

নিজের কীর্তি নিয়ে বরাবরের মতোই সংযত ছিলেন মুল্ডার।

তিনি বলেন, “রেকর্ড নিয়ে আমি খুব একটা ভাবি না। তবে অবদান রাখতে পারাটা দারুণ। আমি জিততে চাই।”

এই অর্জনকে ইতোমধ্যে পেছনে ফেলে এসেছেন বলেও জানান তিনি। মুল্ডার বলেন, “পরের টেস্ট ম্যাচে আমরা আবার নতুন করে শুরু করব।”

টেস্ট ওপেনার হিসেবে নিজের দ্বিতীয় সিরিজ খেলতে নেমেই এমন পারফরম্যান্স করেছেন অ্যাকারম্যান। তবে দ্রুত রান তোলার আড়ালে নিজের রক্ষণাত্মক ব্যাটিংয়ের পরিশ্রমের কথাও জানিয়েছেন তিনি।

অ্যাকারম্যান বলেন, “মানুষ আমাকে খুব দ্রুত রান করতে দেখে। কিন্তু নেটে এবং আড়ালে আমি অনেক পরিশ্রম ও অনুশীলন করি।”

“আমার মনে হয়েছে, বল ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমি বেশ ভালো করেছি। বোলাররা ভালো জায়গায় বল করলেও আমি ভালোভাবে রক্ষণ করেছি।”

প্রধান কোচ শুকরি কনরাড কয়েক মাস আগেই তাঁকে এই দায়িত্ব নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন বলে জানান অ্যাকারম্যান, “তিনি বলেছিলেন, ‘তুমি এই দায়িত্ব পালন করতে পারবে বলে বিশ্বাস না করলে আমি তোমাকে সুযোগ দিতাম না।’ আমি ভেবেছিলাম, ওপেনিংয়ে সুযোগ পেলে দুই হাত বাড়িয়ে তা গ্রহণ করব। কারণ, এই সুযোগের জন্য আমাকে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে মুল্ডার মনে করেন শিরোপা ধরে রাখার লক্ষ্যে দলটির শক্তির জায়গা হলো পয়েন্ট তালিকার চেয়ে বর্তমানের খেলায় মনোযোগ দেওয়া।

তিনি বলেন, “ছেলেরা অনেক দূরের কথা না ভেবে বর্তমান অবস্থান এবং মুহূর্তের খেলায় মনোযোগ দিচ্ছে। দল এবং আমাদের এই বিশেষ পরিবেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাইরের নানা আলোচনা থেকে আমরা এটিকে সুরক্ষিত রাখার চেষ্টা করি।”

ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চ্যালেঞ্জ নিয়ে ভাবতে শুরু করেছেন অ্যাকারম্যান।

তিনি বলেন, “এ মুহূর্তে প্রতিটি দেশেরই ভালো বোলিং আক্রমণ রয়েছে। তারাও মানুষ। তারাও চাপ অনুভব করে।”

দক্ষিণ আফ্রিকার পরবর্তী মিশন বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ। এরপর ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিং করার সময় কাফ পেশিতে চোট পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ইংল্যান্ড সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার জন্য লড়ছেন তিনি।

২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দক্ষিণ আফ্রিকার শেষ টেস্ট সিরিজটি হবে শ্রীলঙ্কার বিপক্ষে।

দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি

প্রথম টেস্ট : ১৭-২১ ডিসেম্বর, জোহানেসবার্গ দ্বিতীয় টেস্ট : ২৬-৩০ ডিসেম্বর, সেঞ্চুরিয়ন তৃতীয় টেস্ট : ৩-৭ জানুয়ারি ২০২৭, কেপটাউন

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026