২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

প্রথমবার ফ্রান্স দলে ডাক পেলেন পাগিস

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ইতালি ও তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে শুক্রবার ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে চোট পাওয়ার পর দলের নেতৃত্বে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাবলো পাগিস।

প্রথমবার ফ্রান্স দলে ডাক পেলেন পাগিস

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ইতালি ও তুরস্কের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে শুক্রবার ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ জিনেদিন জিদান। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ম্যাচে চোট পাওয়ার পর দলের নেতৃত্বে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পাবলো পাগিস।

ফ্রান্সের অধিনায়ক ও রিয়াল মাদ্রিদের তারকা এমবাপ্পে গত ২৫ সেপ্টেম্বর তুরস্কের মাঠে জিদানের অধীনে ফ্রান্সের প্রথম ম্যাচে জয়সূচক গোল করেছিলেন। তবে ওই ম্যাচেই হাঁটুর চোটে পড়েন তিনি। ফলে গত তিনটি ম্যাচে খেলতে পারেননি এই ফরোয়ার্ড।

এমবাপ্পেকে ছাড়াই বেলজিয়ামের বিপক্ষে দুই ম্যাচে জয় পায় ফ্রান্স। একটি ব্রাসেলসে, অন্যটি নিজেদের মাঠে। মাঝখানে ইতালির বিপক্ষে ম্যাচটি ড্র করে তারা।

এরই মধ্যে ক্লাবের হয়ে মাঠে ফিরেছেন এমবাপ্পে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সাত ম্যাচে আট গোল করেছেন তিনি।

এ মাসের দুই ম্যাচে পিএসজির দুই খেলোয়াড় ওসমান দেম্বেলে ও ম্যাগনেস আকলিউশ এবং রেনের স্ট্রাইকার এস্তেবান লেপলকে পাচ্ছে না ফ্রান্স। তাই ইন্টার মিলানের মার্কাস থুরামকে আবার দলে ফিরিয়েছেন জিদান। আক্রমণভাগে এবার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন পাগিসও।

২৩ বছর বয়সী পাগিস মূলত আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলেন। লরিয়াঁ থেকে প্যারিস এফসিতে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিনি। লিগ ওয়ানে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে প্যারিস এফসি।

পাগিস মার্সেইয়ের সাবেক খেলোয়াড় মিকায়েল পাগিসের ছেলে। তাঁর বাবা একসময় এরিক কান্তোনার অধীনে ফ্রান্সের বিচ সকার দলেও খেলেছিলেন।

দল ঘোষণার পর সংবাদমাধ্যমকে জিদান বলেন, ‘আকলিউশকে নিয়ে আমাদের কিছুটা সমস্যা রয়েছে। তাই অন্য একজন খেলোয়াড় বেছে নিতে হয়েছে। সে কারণেই দলে জায়গা পেয়েছে পাবলো।’

‘পাবলো দীর্ঘ তালিকায় ছিল এবং আমি তাকে দেখতে চেয়েছিলাম। সে অন্যদের চেয়ে আলাদা। সে কেমন খেলোয়াড় তা দেখার অপেক্ষায় আছি।’

গত আন্তর্জাতিক বিরতিতে দলে না থাকা রিয়াল মাদ্রিদের অরেলিয়েন টিচুয়ামেনি মিডফিল্ডে ফিরেছেন। তাঁর জায়গায় এবার বাদ পড়েছেন মানু কোনে। অন্যদিকে রক্ষণভাগে বার্সেলোনার জুলেস কুন্দে ও চেলসির ম্যাক্সেন্স লাক্রোয়ার পরিবর্তে দলে এসেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের লেনি ইয়োরো ও চেলসির মালো গুস্তো।

দলে জায়গা পাননি আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা। পিঠের চোটের কারণে চলতি মৌসুমে এখনো ক্লাবের হয়ে মাঠে নামতে পারেননি তিনি। আগামী বৃহস্পতিবার মিলানে ইতালির মুখোমুখি হবে জিদানের দল। এর তিন দিন পর বোর্দোতে তুরস্কের বিপক্ষে খেলবে ফ্রান্স। গ্রুপ পর্বে এটাই তাদের শেষ ম্যাচ।

চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে নেশন্স লিগের ‘এ১’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইতালি।

গ্রুপের শীর্ষ দুটি দল আগামী মার্চে কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

ফ্রান্স দল : গোলরক্ষক : মাইক মেইগনান, রবিন রিসের, গিয়োম রেস্তে

ডিফেন্ডার : অ্যান্ডি দিউফ, মালো গুস্তো, জেরেমি জাকে, ইব্রাহিমা কোনাতে, পিয়েরে কালুলু, আদ্রিয়েন ত্রুফে, দায়ো উপামেকানো, লেনি ইয়োরো

মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, রায়ান শেরকি, লুকা দা কুনহা, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন টিচুয়ামেনি, ওয়ারেন জাইর-এমেরি

ফরোয়ার্ড : ব্র্যাডলি বারকোলা, ডিজায়ার ডুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, পাবলো পাগিস, মার্কাস থুরাম।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026