২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার অন্তর্ভুক্ত করল পিসিবি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার ৩৮ জন পুরুষ ক্রিকেটারের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

কেন্দ্রীয় চুক্তিতে ৩৮ ক্রিকেটার অন্তর্ভুক্ত করল পিসিবি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শনিবার ৩৮ জন পুরুষ ক্রিকেটারের জন্য কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে। চুক্তির মেয়াদ আগামী বছরের ৩০ জুন পর্যন্ত।

আজ ঘোষিত এই কেন্দ্রীয় চুক্তি পিসিবির জন্য প্রথম, যেখানে ঐতিহ্যবাহী এ, বি, সি ও ডি- এই চার গ্রেডের শ্রেণিবিন্যাস পদ্ধতি থেকে সরে এসে পাঁচটি স্বতন্ত্র বিভাগভিত্তিক নতুন কাঠামো চালু করা হয়েছে। খেলোয়াড়দের নির্দিষ্ট ফরম্যাটের ভিত্তিতে এই নতুন চুক্তি দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রকাশিত তালিকা অনুযায়ী, পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার সালমান আলী আগা রয়েছেন সর্বোচ্চ স্তরের ট্র্যাক এবি- টেস্ট ও ওয়ানডে বিভাগে। এই বিভাগে আছেন শুধু এই দুই ক্রিকেটার।

অন্যদিকে, ওয়ানডে ও টি-টোয়েন্টি আন্তর্জাতিক- দুই ফরম্যাটের জন্য নির্ধারিত ট্র্যাক বিসি’তে জায়গা পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান, আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফাহিম আশরাফ ও হারিস রউফ।

শুধু টেস্ট ক্রিকেটের জন্য নির্ধারিত ট্র্যাক এ-তে আছেন আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল। আর টি-টোয়েন্টি বিশেষজ্ঞদের জন্য নির্ধারিত ট্র্যাক সিতে রয়েছেন হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

এ ছাড়া ১৯ জন উদীয়মান ক্রিকেটারকে নিয়ে ডেভেলপমেন্ট বিভাগ চালু করেছে পিসিবি। এই বিভাগে রয়েছেন সুফিয়ান মুকিম, মুহাম্মদ গাজী ঘোরি ও রাজাউল্লাহসহ অন্যরা।

কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত ক্রিকেটারদের তালিকা

চুক্তি (টেস্ট ও ওয়ানডে) বাবর আজম ও সালমান আলী আগা

চুক্তি (টেস্ট) আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল

চুক্তি (ওয়ানডে ও টি-টোয়েন্টি) আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

চুক্তি (টি-টোয়েন্টি) হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

চুক্তি (ডেভেলপমেন্ট) আব্দুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ দানিয়াল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, মোহাম্মদ তৈয়ব আরিফ, মুহাম্মদ গাজী ঘোরি, মুহাম্মদ ইমরান রান্ধাওয়া, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজেব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026