২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আয়ারল্যান্ডের প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পিসিবি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তানে প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানুয়ারিতে সফরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে দুই দল।

আয়ারল্যান্ডের প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পিসিবি

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের পাকিস্তানে প্রথম সফরের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানুয়ারিতে সফরে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে দুই দল।

পাকিস্তানে প্রথমবারের মতো সফরে আসতে আগামী ৯ জানুয়ারি লাহোরে পৌঁছাবে আয়ারল্যান্ড দল। এই সফরে ছয়টি সাদা বলের ম্যাচ অনুষ্ঠিত হবে। সফরের শুরুতে পাকিস্তান শাহিনসের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আইরিশরা। সিরিজটি অনুষ্ঠিত হবে ১৩ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত।

শাহিনসের বিপক্ষে সিরিজ শেষে ২০ থেকে ২৪ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে সফরকারীরা।

ছয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সব ম্যাচ হবে দিনের আলোতে। ম্যাচ শুরুর সময় পরে ঘোষণা করবে পিসিবি।

আসন্ন মৌসুমে আন্তর্জাতিক সূচির আগে পাকিস্তানের বিপক্ষে খেলে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে আয়ারল্যান্ড।

অন্যদিকে, গত মাসে অনুষ্ঠিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হওয়ার আত্মবিশ্বাস নিয়ে এই সিরিজে মাঠে নামবে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে শিরোপা জেতে পাকিস্তান। টুর্নামেন্টের অন্য দল ছিল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা।

পরিসংখ্যানের দিক থেকে ৫০ ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ডের থেকে এগিয়ে পাকিস্তান। দুই দল এ পর্যন্ত সাতটি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে জিতেছে পাকিস্তান, একটিতে জয় পেয়েছে আয়ারল্যান্ড এবং একটি ম্যাচ ড্র হয়েছে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও এগিয়ে পাকিস্তান। দুই দলের পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে পাকিস্তান, আয়ারল্যান্ডের জয় একটি।

সিরিজের সূচি

ভেন্যু : গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর পাকিস্তান শাহিনস বনাম আয়ারল্যান্ড

১৩ জানুয়ারি- প্রথম ওয়ানডে

১৫ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে

১৭ জানুয়ারি- তৃতীয় ওয়ানডে পাকিস্তান বনাম আয়ারল্যান্ড

২০ জানুয়ারি- প্রথম ওয়ানডে

২২ জানুয়ারি- দ্বিতীয় ওয়ানডে

২৪ জানুয়ারি- তৃতীয় ওয়ানডে

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026