২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দ্বিতীয় টেস্টের আগে অপ্রত্যাশিত এক ম্যাচ খেললেন পান্ত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শুক্রবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিংয়ের ধার শাণিয়ে নিতে এক অপ্রত্যাশিত জায়গায় হাজির হয়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। ক্রাইস্টচার্চে সামাজিক ক্রিকেটের একটি ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ ম্যাচে খেলেছেন তিনি।

দ্বিতীয় টেস্টের আগে অপ্রত্যাশিত এক ম্যাচ খেললেন পান্ত

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : শুক্রবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে ব্যাটিংয়ের ধার শাণিয়ে নিতে এক অপ্রত্যাশিত জায়গায় হাজির হয়েছিলেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। ক্রাইস্টচার্চে সামাজিক ক্রিকেটের একটি ‘লাস্ট ম্যান স্ট্যান্ডস’ ম্যাচে খেলেছেন তিনি।

২৯ বছর বয়সী পান্ত টেস্ট ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল বাউন্ডারি-হিটার। ৫৩ ম্যাচে ১০৮টি ছক্কা মেরে সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।

গত সপ্তাহে ওয়েলিংটনে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন পান্ত। তাঁর ১৫৩ বলে ১২৮ রানের ইনিংসে ভর করে ড্র হওয়া ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে ৯ উইকেটের বিনিময়ে নিজেদের সর্বোচ্চ ৭২০ রান তুলেছিল ভারত।

ক্রাইস্টচার্চের কেন্দ্রস্থলে আকস্মিকভাবে দেখা হওয়ার পর বুধবার হ্যাগলি পার্কে ‘ওপেন হাউস সুইঙ্গার্স’ দলের হয়ে ‘দ্য চোজেন ওয়ানস’-এর বিপক্ষে লাস্ট ম্যান স্ট্যান্ডস ম্যাচে খেলেন পান্ত। তবে পাশেই থাকা হ্যাগলি ওভালের সঙ্গে মাঠটি গুলিয়ে ফেলা যাবে না। এই হ্যাগলি ওভালেই চলতি সপ্তাহে ভারতের সাদা পোশাকে মাঠে নামবেন তিনি।

স্কোরকার্ডে ‘স্ট্যান স্ট্যান’ নামে তালিকাভুক্ত পান্ত নিউজিল্যান্ডে নিজের দুর্দান্ত ফর্ম ধরে রেখে মাত্র ২১ বলে ৫৪ রান করেন।

‘নিউজিল্যান্ড হেরাল্ড’-কে ওপেন হাউস সুইঙ্গার্স দলের খেলোয়াড় মোহাম্মদ সাফি বলেন, “আমি দেখলাম, ঋষভ একটি ইলেকট্রিক বাইকে ঘুরে বেড়াচ্ছে। তাই গিয়ে তাকে থামালাম। এরপর আমরা কথা বললাম, কয়েকটি ছবি তুললাম। একপর্যায়ে তাকে জিজ্ঞেস করলাম, আমাদের হয়ে ক্রিকেট খেলবে কি না?”

“সে বলল, ঠিক আছে, তোমাদের হয়ে খেলতে আসব। এরপর সে এসে প্যাড পরে ব্যাটিংয়ে নামল এবং কয়েকটি ছক্কা হাঁকাল।”

ভারতের বোলিং কোচ মরনে মরকেল বলেন, “গত রাতে এটা দেখার পর আমি প্রায় চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম।”

নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম পান্তের মাঝ সপ্তাহের এই পারফরম্যান্সকে ‘দুর্দান্ত’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, “ঋষভ যে খেলাটির একজন দারুণ চরিত্র, তা বলার অপেক্ষা রাখে না। লাস্ট ম্যান স্ট্যান্ডস দলগুলোর সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ায় তার জন্য ভালো হয়েছে।”

সাফি ‘নিউজিল্যান্ড হেরাল্ড’-কে জানান, চোখে পড়ার মতো নীল ট্র্যাকস্যুট পরে থাকলেও প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা পান্তকে চিনতে পারেননি।

তিনি আরও জানান, ম্যাচে নিজের এক কাজিনের ব্যাট ব্যবহার করেছিলেন পান্ত।

সাফি বলেন, “সে মূলত আমাকে বলছিল, যেন তাকে একটি সিঙ্গেল নেওয়ার সুযোগ দিই। অবশ্য আমি তার চেয়ে লম্বা ছক্কা মারছিলাম। তখন সে বলল, আমাকে একবার সুযোগ দাও, দেখিয়ে দিই কীভাবে ছক্কা মারতে হয়।”

ম্যাচে ১৬ রানে জয় পায় ওপেন হাউস সুইঙ্গার্স। ওয়েলিংটনে টেস্ট ম্যাচটি ড্র হওয়ায় ভারতকে জেতাতে না পারা পান্ত অবশ্য এবার সেই আক্ষেপ ঘোচাতে পেরেছেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026