২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মালদ্বীপকে উড়িয়ে সাফে পাকিস্তানের প্রথম জয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : নাজিবুল্লাহ বেতানির জোড়া গোলে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘বি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে সহজেই হারিয়েছে পাকিস্তান। রোববার জাতীয় ফুটবল স্টেডিয়ামে ৩-০ গোলের জয় তুলে নিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে পাকিস্তান। প্রথম বাঁশি বাজার পর থেকেই আধিপত্য বিস্তার করে মালদ্বীপের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে তারা।

চতুর্থ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় পাকিস্তান। স্পটকিক থেকে ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ম্যাককিয়েল অরুন আবদুল্লাহ।

এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি পাকিস্তান। বলের নিয়ন্ত্রণ ধরে রেখে একের পর এক আক্রমণ চালিয়ে যায় তারা। এরই ধারাবাহিকতায় দারুণ এক ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন নাজিবুল্লাহ বেতানি। এতে ম্যাচে আরও শক্ত অবস্থানে পৌঁছে যায় পাকিস্তান।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবারও গোল করেন বেতানি। নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি পাকিস্তানের ব্যবধান ৩-০ করেন তিনি। ফলে বিরতিতে স্বস্তিদায়ক অবস্থানে থেকেই মাঠ ছাড়ে গ্রিন শার্টসরা। অন্যদিকে আক্রমণে ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয় মালদ্বীপ। পাকিস্তানের সুসংগঠিত রক্ষণভাগের কারণে তেমস কোনো গোলের সুযোগও তৈরি করতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। শেষ বাঁশি পর্যন্ত তিন গোলের ব্যবধান ধরে রেখে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান। গ্রুপ ‘বি’-তে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-২ গোলে হারের পর এই জয়ে ঘুরে দাঁড়াল পাকিস্তান।

প্রথম ম্যাচে সুহাইল আহমেদ ভাটের প্রথমার্ধের জোড়া গোলে এগিয়ে গিয়েছিল ভারত। তবে শেষ দিকে পাকিস্তান দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরে এসে ব্যবধান কমালেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026