২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চার ব্যাটারের অর্ধশতকে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৮১

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : অধিনায়ক বাবর আজম ও অভিষিক্ত দুই ব্যাটারসহ চারজনের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান করেছে পাকিস্তান।

চার ব্যাটারের অর্ধশতকে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ২৮১

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : অধিনায়ক বাবর আজম ও অভিষিক্ত দুই ব্যাটারসহ চারজনের হাফ সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান করেছে পাকিস্তান।

অভিষেক টেস্ট খেলতে নেমে ওপেনার তৈয়ব আরিফ করেন ৫৭ রান। আরেক অভিষিক্ত মোহাম্মদ তাহা করেন ৫১ রান। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ৫০ রান। রাওয়ালপিন্ডির সবুজ পিচে টস জিতে শ্রীলঙ্কার আগে বোলিং করার সিদ্ধান্তটি শেষ পর্যন্ত বুম্যেরাং হয়েছে।

আলোক স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা বন্ধ হওয়ার সময় সৌদ শাকিল ৫৭ রানে অপরাজিত ছিলেন। গাজী ঘোরির সংগ্রহ ছিল ৭ রান।

শ্রীলঙ্কার চার পেসার নিয়ে মাঠে নামা এবং বিশেষজ্ঞ কোনও স্পিনার না রাখার সিদ্ধান্তও ব্যয়বহুল হতে পারে। কারণ প্রথম দিন পিচ থেকে পেসাররা খুব বেশি সহায়তা পাননি।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে আসিথা ফার্নান্দো ছিলেন সবচেয়ে সফল। ৬৪ রানে ২ উইকেট নেন তিনি।

ভালো ছন্দে থাকলেও আরেকটি সেঞ্চুরির অপেক্ষা ঘোচাতে পারেননি বাবর। মধ্যাহ্ন বিরতির পর দিলশান মাদুশঙ্কার শিকার হন তিনি। ৫৮ বলের ইনিংসে সাতটি চার মারেন পাকিস্তান অধিনায়ক।

টেস্টে বাবরের সর্বশেষ সেঞ্চুরি এসেছিল ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর টানা ৪১ ইনিংসে তিন অঙ্কের দেখা পাননি তিনি।

সালমান আগা ১৬ রান করে আউট হন। উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ধরা পড়ে তিনি বিদায় নেন। ইনিংসে এটি ছিল মেন্ডিসের চতুর্থ ক্যাচ।

আরিফ ও আজান আওয়াইসের (৩০) উদ্বোধনী জুটি থেকে আসে ৮৬ রান। শ্রীলঙ্কার পেসাররা শুরুতে এই জুটি ভাঙতে বেশ বেগ পান।

২০ বছর বয়সী আরিফ ৫১ বলের দৃষ্টিনন্দন ইনিংসে নয়টি চার ও একটি ছক্কা মারেন।

১৬তম ওভারে প্রথম সাফল্য পায় শ্রীলঙ্কা। মিলান রত্নায়েকে আওয়াইসকে উইকেটরক্ষক মেন্ডিসের ক্যাচে পরিণত করেন।

এরপর আরিফের ব্যাটের কানায় লেগে আসা বল মেন্ডিসের হাতে জমা হলে তাঁকে ফেরান ফার্নান্দো। এতে পাকিস্তানের স্কোয় দাঁড়ায় ২ উইকেটে ৯০।

পাকিস্তানের হয়ে অলরাউন্ডার আরাফাত মিনহাস ও পেসার সাকিব খানেরও এই ম্যাচে টেস্ট অভিষেক হয়েছে।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১৭ নভেম্বর থেকে লাহোরে শুরু হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026