২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘স্যান্ডপেপারগেট’ নিয়ে কাউকে হেনস্তা করার উদ্দেশ্য নেই : খাজা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে কাউকে নতুন করে হেনস্তা করার উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। বল টেম্পারিংয়ের ওই ঘটনা নিয়ে তদন্ত আবারও শুরুর দাবি জোরালো হওয়ার মধ্যে এমন মন্তব্য করলেন তিনি।

‘স্যান্ডপেপারগেট’ নিয়ে কাউকে হেনস্তা করার উদ্দেশ্য নেই : খাজা

ঢাকা, ১১ নভেম্বর ২০২৬ : ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে কাউকে নতুন করে হেনস্তা করার উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। বল টেম্পারিংয়ের ওই ঘটনা নিয়ে তদন্ত আবারও শুরুর দাবি জোরালো হওয়ার মধ্যে এমন মন্তব্য করলেন তিনি।

মঙ্গলবার প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা বলেছেন, ২০১৮ সালের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলেরই জানা ছিল। বিষয়টি কেবল কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বলের গতিপথ পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ধরা পড়ার পর দেশটির ক্রিকেটে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। খাজার বই প্রকাশের পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে।

মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে এক উত্তপ্ত সাক্ষাৎকারে বল টেম্পারিং সম্পর্কে আগে থেকে আর কারা জানতেন, তাঁদের নাম বলতে অস্বীকৃতি জানান খাজা।

তিনি বলেন, “আমি শুধু আমার দিক থেকে সত্যটা তুলে ধরছি।”

“আমি আমার গল্প বলেছি, আমার সত্য তুলে ধরেছি।”

এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছেন না উল্লেখ করে খাজা বলেন, “আমি কোনো কিছুর দাবি জানাচ্ছি না।”

“দল হিসেবে আমাদের কাছ থেকে আমি সব সময় শুধু দায়বদ্ধতা চেয়েছি।”

খাজা বলেন, “আমার কাছে এটি কখনোই কাউকে খুঁজে বের করে হেনস্তা করার বিষয় ছিল না। দীর্ঘদিন ধরে শুধু ওই তিনজনকেই সমালোচনা ও চাপ সহ্য করতে হয়েছে।” এই ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের কথা উল্লেখ করেন খাজা। বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর তাঁদের অসম্মানজনকভাবে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, ওই পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানা ছিল শুধু এই তিন খেলোয়াড়ের।

তবে চলতি বছর ৮৮টি টেস্ট খেলে অবসর নেওয়া খাজা তাঁর ‘সাবর’ বইয়ে কেলেঙ্কারি নিয়ে লেখা একটি অধ্যায়ে ভিন্ন তথ্য দিয়েছেন।

বইটি প্রকাশের আগে গত সপ্তাহে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, “আমরা সবাই বিষয়টি জানতাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু কর্মকর্তারাও নয়- আমরা সবাই।”

মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নতুন তদন্তের পক্ষে ‘জোরালো কোনো কারণ’ দেখছেন না বলে জানান তিনি।

গ্রিনবার্গ বলেন, সোমবার একই দলের সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন করলেও তাঁর প্রকাশিত তথ্যগুলো বিবেচনা করবেন। তবে এ নিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন ২০২১ সালে প্রকাশ্যে ওই পরিকল্পনা সম্পর্কে জানার কথা অস্বীকার করেছিলেন।

তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও খেলোয়াড়দের মধ্যে ব্যাপকভাবে বিষয়টি জানাজানি ছিল বলে অস্বীকার করেছেন।

তবে খাজার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ৩৯ বছর বয়সী সতীর্থের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন।

ওয়ার্নার বলেন, “উজি, আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।”

কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা এবং ভবিষ্যতে অধিনায়কত্ব বা নেতৃত্বের কোনো দায়িত্ব পালনে আজীবন নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নার আরও বলেন, “তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল। তুমি তা সামনে এনেছ।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026