২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের বিপক্ষে লড়াই করে টেস্ট ড্র করলো নিউজিল্যান্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : শেষ দিনে ১২০ ওভার ব্যাট করে দুর্দান্ত লড়াই করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। সোমবার ওয়েলিংটনে ম্যাচের শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান করে স্বাগতিকরা।

ভারতের বিপক্ষে লড়াই করে টেস্ট ড্র করলো নিউজিল্যান্ড

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬ : শেষ দিনে ১২০ ওভার ব্যাট করে দুর্দান্ত লড়াই করে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ড্র করেছে নিউজিল্যান্ড। সোমবার ওয়েলিংটনে ম্যাচের শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান করে স্বাগতিকরা।

চতুর্থ দিনের মাঝামাঝি প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। এর আগে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৬৮ রানে। ফলে ভারতের লিড দাঁড়ায় ৩৫২ রান।

ড্যারিল মিচেল (৪৯*) ও গ্লেন ফিলিপস (২৬*) দৃঢ়তার সঙ্গে ব্যাট করে ভারতের জয়ের আশা শেষ করে দেন।

দুই ম্যাচের সিরিজের ভাগ্য নির্ধারণী দ্বিতীয় টেস্ট শুক্রবার ক্রাইস্টচার্চে শুরু হবে।

ড্র নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘আমরা বেশ সন্তুষ্ট। ভারত অসাধারণ খেলেছে। আমরা চাপে ছিলাম। ম্যাচের সম্ভাব্য ফল ছিল মাত্র দুটি। এমন পরিস্থিতিতে কয়েকজন খেলোয়াড় দায়িত্ব নিয়ে ভালো করায় দারুণ লেগেছে।’

শেষ সেশনে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল পাঁচ উইকেট। তবে নিউজিল্যান্ডের ব্যাটারদের খুব একটা বিপদে পড়তে হয়নি।

নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগে অধিনায়ক শুভমান গিল শেষ চেষ্টা হিসেবে খন্ডকালীন বোলার যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলকে আক্রমণে এনেও সাফল্য না পেয়ে ফিলিপস ও মিচেলের সঙ্গে হাত মিলিয়ে ড্র মেনে নেন।

নিজের সিদ্ধান্তের ব্যাখ্যায় গিল বলেন, ‘আমাদের সব পেসার ম্যাচে প্রায় ৫০ ওভার করে বল করেছে। উইকেটে যদি কিছু থাকত এবং তারা যদি ব্যাটসম্যানদের আউট করতে পারবে বলে মনে করত, তাহলে পরিকল্পনা অনুযায়ী তা বাস্তবায়ন করত। কিন্তু উইকেটে তেমন কিছু ছিল না।’

‘আর ১০ বা ১৫ ওভার খেললেও কোনো পার্থক্য হতো না।’

শেষ দিন ২ উইকেটে ১১৯ রান নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। প্রথম সেশনে আরও দুটি উইকেট হারিয়ে ভারতকে জয়ের আশা দেখায় তারা।

প্রথম ড্রিংকস বিরতির ঠিক আগে আউট হন দলের সর্বোচ্চ ৬৫ রান করা ডেভন কনওয়ে। অফ স্পিনার ওয়াশিংটন সুন্দরের বলে ব্যাট ছুঁয়ে বল তাঁর প্যাডে লাগে। সেখান থেকে দুর্দান্ত ডাইভ দিয়ে ক্যাচ নেন উইকেটরক্ষক ঋষভ পান্ত।

এরপর দ্রুতই সাজঘরে ফেরেন আগের দিন ২৭ রানে অপরাজিত থাকা রাচিন রবীন্দ্র। ৩৭ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলে গালিতে কেএল রাহুলের হাতে ক্যাচ দেন তিনি। ১২৯ বলের ধৈর্যশীল ইনিংস খেলেন রবীন্দ্র।

প্রাণহীন বেসিন রিজার্ভ পিচে ভারতের বোলাররা ছিলেন দারুণ নিয়ন্ত্রিত। ম্যাচে প্রথমবারের মতো বাতাসের গতিও বাড়ে, যা সুন্দরকে বলের ড্রিফট কাজে লাগাতে সহায়তা করে। কনওয়ে আগের দিনের সঙ্গে মাত্র ছয় রান যোগ করতে পেরেছেন।

চা-বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৫ উইকেটে ২০৬। ভারতকে আবার ব্যাট করতে পাঠানোর জন্য তখনও ১৪৬ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। ওই সেশনে মাত্র ৪৯ রান যোগ করে একটি উইকেট হারায় তারা। ১৫ রান করে আউট হন টম ব্লান্ডেল।

পেসার আনশুল কাম্বোজের বলে ক্ষীণ এজের কারণে রিভিউয়ে আউট হন ব্লান্ডেল। স্টাম্পের কাছে দাঁড়িয়ে দারুণ ক্যাচ নেন পান্ত।

ভারতের হয়ে ১৯ ওভারে ২৩ রান দিয়ে দুটি উইকেট নেন কৃষ্ণা। ২০ ওভারে ৪২ রান দিয়ে একটি উইকেট পান জাসপ্রিত বুমরাহ।

রোববার প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ভারত। নিউজিল্যান্ডের মাটিতে এটিই টেস্টে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই অর্ধশতক করেন। কেএল রাহুল করেন ১৩৬ এবং পান্ত ১২৮ রান।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে হেনরি নিকোলস অপরাজিত ১৭৫ রান করেন। গ্লেন ফিলিপসের ব্যাট থেকে আসে ১১৮ রান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026