২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত নতুন পাকিস্তান

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : ইংল্যান্ডে হতাশাজনক সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে পাকিস্তান নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন অধিনায়ক বাবর আজম।

শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে প্রস্তুত নতুন পাকিস্তান

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : ইংল্যান্ডে হতাশাজনক সিরিজের পর শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট দিয়ে পাকিস্তান নতুন করে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন অধিনায়ক বাবর আজম।

ইংল্যান্ডের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর নতুনভাবে সাজানো পাকিস্তানের এটাই প্রথম সিরিজ। ওই সিরিজে দ্বিতীয় টেস্টের পর সাতজন খেলোয়াড়কে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল।

সেপ্টেম্বরে দল পুনর্গঠনের অংশ হিসেবে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকেও বরখাস্ত করা হয়। সাদা বলের দলের কোচ মাইক হেসনকে টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়।

দেশে পাঠানো সাত ক্রিকেটারের মধ্যে কেবল সালমান আগা ও আমের জামাল আবার দলে ফিরেছেন। এজবাস্টনে অনুষ্ঠিত শেষ টেস্টে খেলা ১১ জনের মধ্যে পাঁচজনকেও বাদ দেওয়া হয়েছে।

অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান, সাবেক অধিনায়ক শান মাসুদ এবং স্পিন জুটি সাজিদ খান ও নোমান আলী দলে জায়গা পাননি।

ব্যাটার মোহাম্মদ তাহা, সাদ বেগ, তৈয়ব আরিফ ও সামির মিনহাসের পাশাপাশি পেসার সাকিব খান ও আলী শাব্বির প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন।

বাবর আজম বলেন, “ইংল্যান্ড সিরিজে সময়ই আমরা নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছিলাম। তাই এই তরুণদের নিয়ে লড়াই করতে আমি প্রস্তুত।”

ব্যাটিং ফর্মেও ফিরতে চান তিনি। টেস্টে টানা ৪০ ইনিংসে সেঞ্চুরি নেই আজমের। ২০২২ সালের ডিসেম্বরে করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন তিনি।

জুলাইয়ে আবারও অধিনায়কের দায়িত্ব পাওয়া বাবর বলেন, “আমি ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ খেলেছি। আমার মনে হয়, যত বেশি খেলব, ততই উন্নতি হবে। তাই আমি আত্মবিশ্বাসী।”

দুই ম্যাচের এই সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। বর্তমানে পয়েন্ট তালিকায় পাকিস্তান সর্বশেষ নবম স্থানে এবং শ্রীলঙ্কা সপ্তম স্থানে রয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৭ নভেম্বর লাহোরে।

শ্রীলঙ্কাও টেস্ট দলে পরিবর্তন এনেছে। গত মাসে সাদা বলের দলের অধিনায়ক কুশল মেন্ডিস ধনঞ্জয়া ডি সিলভার কাছ থেকে টেস্ট দলের নেতৃত্ব গ্রহণ করেন।

মেন্ডিস বলেন, “এটি রোমাঞ্চকর। দলকে নেতৃত্ব দিতে পেরে আমি খুশি।”

তিনি আরও বলেন, “আমাদের ব্যাটিং লাইনআপ অভিজ্ঞ। তাই আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তু।”

স্কোয়াড

পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), আমের জামাল, আলী শাব্বির, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, সৌদ শাকিল, মোহাম্মদ আব্বাস, গাজী ঘোরি, মোহাম্মদ সুলেমান, মোহাম্মদ তাহা, তৈয়ব আরিফ, রাজাউল্লাহ, সাদ বেগ, সালমান আগা, সামির মিনহাস ও সাকিব খান।

শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস (অধিনায়ক), লাহিরু উদারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, অঞ্জলা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রথনায়েকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026