২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ব্যক্তিগত মাইলফলক নিয়ে কখনো ভাবিনি : হৃদয়

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৮ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে ব্যক্তিগত কোনো মাইলফলক নিয়ে ভাবেননি বলে জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ড গড়া ইনিংসেই টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বাংলাদেশ।

ব্যক্তিগত মাইলফলক নিয়ে কখনো ভাবিনি : হৃদয়

সিলেট, ৮ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ২৪২ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে ব্যক্তিগত কোনো মাইলফলক নিয়ে ভাবেননি বলে জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তাঁর রেকর্ড গড়া ইনিংসেই টেস্টে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বাংলাদেশ।

দ্রুত কয়েকটি উইকেট হারানোর পর দলকে ভালো অবস্থানে নেওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।

আজ হৃদয় বলেন, ‘আমি ভাবিনি কাকে ছাড়িয়ে যাচ্ছি কিংবা কী অর্জন করতে পারি। যতটা সম্ভব লড়াই করে দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করেছি। আমি তখন সেট ছিলাম, দিনটিও ভালো যাচ্ছিল এবং ব্যাটিংয়েও স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। তাই দলের জন্য যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করেছি।’

দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংসের রেকর্ড গড়েন হৃদয়।

২৫০ রানে পৌঁছানোর সুযোগ হাতছাড়া হওয়ায় কোনো আক্ষেপ নেই তাঁর। ব্যক্তিগত মাইলফলকের চেয়ে সব সময় দলের প্রয়োজনকেই প্রাধান্য দিয়েছেন বলে জানান তিনি।

বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে লোয়ার অর্ডারের ব্যাটার তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন হৃদয়। চাপ সামলে তাঁদের ব্যাটিং দলকে এই অবস্থানে পৌঁছাতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

হৃদয় বলেন, ‘সেট ব্যাটার হিসেবে যতটুকু সম্ভব পরামর্শ বা পরিকল্পনা দিতে পেরেছি, তাদের পথ দেখানোর চেষ্টা করেছি। তবে তারা যেভাবে ব্যাটিং করেছে, তা অসাধারণ। তাদের প্রচেষ্টার কারণেই দল এই অবস্থানে পৌঁছাতে পেরেছে।’

ইনিংসের শুরুতে লোয়ার অর্ডারের এই দুই ব্যাটারকে যতটা সম্ভব কম বল খেলতে দেওয়ার চেষ্টা করেছিলেন বলেও জানান হৃদয়। কারণ, যেকোনো ব্যাটারের জন্য ইনিংসের প্রথম কয়েকটি বল খুব গুরুত্বপূর্ণ।

নিজের ইনিংস গড়ে তুলতে সতীর্থদের ওপর আস্থা রাখাও জরুরি ছিল বলে উল্লেখ করেন তিনি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ের বিষয়ে হৃদয় জানান, পাল্টা আক্রমণের কোনো পূর্বনির্ধারিত পরিকল্পনা ছিল না। বরং ম্যাচের পরিস্থিতিই তাঁকে এমন ব্যাটিংয়ে উৎসাহিত করেছে।

তিনি বলেন, ‘কখনো কখনো পাল্টা আক্রমণ না করলে কঠিন পরিস্থিতি থেকে বের হওয়া যায় না। কোনো দলকে চাপে ফেলার আগে আমার মনে হয়, একটা পর্যায়ে আমাদেরও পাল্টা আক্রমণ করতে হয়।’

মূলত সাদা বলের ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও লাল বলের ক্রিকেটে নিজের কোনো নির্দিষ্ট ব্যাটিং পরিকল্পনা নেই বলে জানান হৃদয়। দলের প্রয়োজন অনুযায়ী নিজের খেলার ধরন বদলাতে পছন্দ করেন তিনি।

হৃদয় বলেন, ‘পরিস্থিতি যদি আক্রমণ দাবি করে, তাহলে আক্রমণ করব। অন্য কিছু প্রয়োজন হলে সেভাবেই খেলার চেষ্টা করব।’

এক-দুই ম্যাচের খারাপ পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার না করারও আহ্বান জানান তিনি। তাঁর মতে, একজন খেলোয়াড় বারবার একই ভুল করলে তখন সমালোচনার যথার্থতা তৈরি হয়।

২৪২ রানের ইনিংসকে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর বড় উপলক্ষ হিসেবে দেখছেন হৃদয়। তবে এটিকে ক্যারিয়ারের সেরা পারফরম্যান্স বলতে রাজি নন তিনি। বরং অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে টানা তিনটি সেঞ্চুরি করাকে নিজের বিশেষ অর্জনগুলোর একটি হিসেবে স্মরণ করেন।

হৃদয়ের মতে, পেশাদার খেলাধুলায় সমালোচনা থাকবেই। তবে তা ইতিবাচকভাবে নিয়ে শেখা ও উন্নতির কাজে লাগানো উচিত। তিনি বলেন, ‘সমালোচনা সব সময়ই থাকবে। আমরা ভালো করলে আপনারা ইতিবাচক কথা বলেন, আর খারাপ খেললে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। আমি মনে করি, সমালোচনাকে সঠিকভাবে নিতে পারলে তা থেকে শেখার অনেক কিছু আছে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026