২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন নাদাল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ক্লাবের সাধারণ সভায় নিয়োগ অনুমোদিত হওয়ার পর শনিবার রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিসের অবসরপ্রাপ্ত সুপারস্টার রাফায়েল নাদাল।

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিক নিয়োগ পেলেন নাদাল

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : ক্লাবের সাধারণ সভায় নিয়োগ অনুমোদিত হওয়ার পর শনিবার রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন টেনিসের অবসরপ্রাপ্ত সুপারস্টার রাফায়েল নাদাল।

২২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপাজয়ী নাদাল ২০১১ সাল থেকে রিয়াল মাদ্রিদের সম্মানসূচক সদস্য। ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে তার সম্পর্কও বেশ ঘনিষ্ঠ।

নাদাল বলেন, ‘আমি সভাপতিকে ধন্যবাদ জানাতে চাই। যখন আমাকে সম্মানসূচক সদস্য করা হয়েছিল, সেটি ছিল আমার জন্য বিশেষ কিছু। আর আজকের এই নিয়োগ সেই পথচলায় আরও এক ধাপ এগিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে এটি অনেক বড় দায়িত্ব। রিয়াল মাদ্রিদ প্রজন্ম থেকে প্রজন্মে বাবা-মায়ের কাছ থেকে সন্তানের কাছে পৌঁছে যায়- এটি মানুষকে একত্র করে। আর এখন এই সুযোগ পাওয়া আমার জন্য বিশাল প্রাপ্তি।’

সভাপতি পেরেজ বলেন, নাদালের নিয়োগ ভবিষ্যতেও ক্লাবের সাফল্য ধরে রাখতে সহায়তা করবে।

তিনি বলেন, ‘তার অন্তর্ভুক্তি কেবল অসাধারণ একজন ব্যক্তিত্বকে দলে নেওয়া নয়; বরং এর অর্থ হলো, বিশ্বের অন্যতম সেরা কিংবদন্তি আমাদের সঙ্গে ভবিষ্যৎ গড়তে চান।’

‘আমি নিশ্চিত, তার উপস্থিতি আগামী প্রজন্মের জন্য আমাদের কাঙ্খিত রিয়াল মাদ্রিদ গড়ে তোলার কাজ অব্যাহত রাখতে সহায়তা করবে।’

৪০ বছর বয়সী নাদাল বর্ণাঢ্য ক্যারিয়ারে রেকর্ড ১৪টি ফ্রেঞ্চ ওপেন একক শিরোপা জিতেছেন।

২০২৩ সালে নাদাল বলেছিলেন, একদিন তিনি রিয়াল মাদ্রিদের সভাপতি হতে চান। তবে ওই পদের জন্য তিনি যোগ্য কি না, তা জানেন না বলেও জানিয়েছিলেন।

এ বছর ক্লাবের নির্বাচনের আগে সভাপতি পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রকাশিত খবর থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন নাদাল। জুনে নির্বাচনে এনরিক রিকোয়েলমেকে হারিয়ে জয়ী হন পেরেজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026