২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ লাবুশেন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬: দীর্ঘদিনের বাজে ফর্মের খেসারত দিতে হলো মার্নাস লাবুশেনকে। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। সোমবার তাঁকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।

৬৮টি টেস্ট খেলা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকা সফরের আগে থেকেই চাপের মুখে ছিলেন। তিন টেস্টের সিরিজে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হন তিনি।

অস্ট্রেলিয়ার নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি বলেন, “এই মুহূর্তে প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা লাবুশেনকে বিবেচনা করছি না।”

তিনি আরও বলেন, “দলে তাঁর জায়গা নিয়ে অনেক জল্পনা চলছে। তাই আমার মনে হয়, এতে সে কিছুটা সময় পাবে এবং শেফিল্ড শিল্ডের পরবর্তী পর্বের ম্যাচগুলো সামনে রেখে তার দলীয় অবস্থান নিয়ে চলা জল্পনারও অবসান হবে।”

একসময় বিশ্বের শীর্ষস্থানীয় টেস্ট ব্যাটার ছিলেন লাবুশেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরটি তাঁর জন্য ছিল হতাশাজনক। ওই সফরে তাঁর সর্বোচ্চ ইনিংস ছিল ৩৯।

৩২ বছর বয়সী এই ব্যাটার ২০২৩ সালের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেছিলেন। তবে ঘরোয়া লাল বলের প্রতিযোগিতায় আবারও ফর্ম ফিরে পেলে তাঁকে দলে ফেরানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বেইলি।

তিনি বলেন, “অবশ্যই, সেই সম্ভাবনা এখনো রয়েছে।”

বেইলি আরও বলেন, “আমরা সবাই জানি, নিজের সেরা ছন্দে মার্নাস কতটা ভালো এবং কার্যকর ব্যাটার। কিন্তু সাম্প্রতিক সময়ে সে সেই পারফরম্যান্স দেখাতে পারেনি। তবে কাউকেই আমরা স্থায়ীভাবে দলের বাইরে রাখিনি বলে আমার মনে হয়। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।”

৯ ডিসেম্বর পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে। শেফিল্ড শিল্ডের পরবর্তী পর্বের খেলা বুধবার শুরু হচ্ছে। ওই পর্ব শেষে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হবে।

লাবুশেন বাদ পড়ায় ধারণা করা হচ্ছে চার নম্বর থেকে তিন নম্বরে উঠে আসতে পারেন স্টিভ স্মিথ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026