২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিলেটে কাল শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জমকালো এই আয়োজনে অংশ নিচ্ছে সিলেটের ১৩টি উপজেলা ও সিলেট সিটি করপোরেশনের ১৪টি দল।

সিলেটে কাল শুরু হচ্ছে মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সিলেট, ২৬ নভেম্বর, ২০২৬ : সিলেটের ক্রীড়াঙ্গনে প্রাণ ফেরাতে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জমকালো এই আয়োজনে অংশ নিচ্ছে সিলেটের ১৩টি উপজেলা ও সিলেট সিটি করপোরেশনের ১৪টি দল।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা ক্রীড়া সংস্থার হলরুমে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রেজাউল করিম নাচন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং বিসিবি পরিচালক ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

সংবাদ সম্মেলনে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু জানান, একসময় সিলেটের ফুটবলকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল। স্টেডিয়ামের গ্যালারি দর্শকে কানায় কানায় পূর্ণ থাকত। সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে। শুধু টুর্নামেন্ট আয়োজন নয়, মাঠে দর্শক ফিরিয়ে আনা এবং মানসম্মত খেলা উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন সিলেটের একজন কৃতী সন্তান। তিনি সিলেটকে ভালোবাসতেন এবং এই অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতিতে আগ্রহী ছিলেন। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন ও দেশের প্রতি অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর নামে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

এ আয়োজনকে সফল করতে আয়োজক, অংশগ্রহণকারী দল, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

রেজাউল করিম নাচন বলেন, একটি টুর্নামেন্ট আয়োজনের মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। সিলেটে নিয়মিত ফুটবল ও ক্রিকেট লিগ আয়োজন করা হবে। মেয়র কাপ ক্রিকেট, হাডুডু ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। অতীতে সিলেটের অনেক খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন এবং জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্যও সে পথ উন্মুক্ত করতে চায় সিটি করপোরেশন। এ জন্য প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়ন এবং খেলোয়াড়দের উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের উপযোগী পরিবেশ তৈরির যে প্রত্যয় ব্যক্ত করেছেন, তা বাস্তবায়নে দেশব্যাপী উদ্যোগ চলছে। সিলেটও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। দীর্ঘ ১৭ বছর পর ক্রীড়াঙ্গনের সঙ্গে নতুন করে সম্পৃক্ত হয়ে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ শুরু করেছি। এ উদ্যোগকে এগিয়ে নিতে ক্রীড়াবিদ, সংগঠক ও ক্রীড়ানুরাগীদের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘদিনের দলীয়করণ ও নানা অনিয়মের কারণে সিলেটের ক্রীড়াঙ্গনের যে ঐতিহ্য ও সুনাম ছিল, তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৭ বছরের শাসনামলে সিলেটের ক্রীড়াঙ্গন অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই স্থবিরতা কাটিয়ে নতুন করে ক্রীড়াঙ্গনকে সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট আয়োজনের মধ্য দিয়ে মাঠে খেলাধুলা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তরুণ ক্রীড়া সংগঠকরা এগিয়ে এসেছেন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচনসহ সংশ্লিষ্ট সংগঠক ও সাবেক খেলোয়াড়দের এ উদ্যোগে সম্পৃক্ততা আশাব্যঞ্জক। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের ক্রীড়াঙ্গন আবারও তার হারানো গৌরব ফিরে পাবে বলে তিনি প্রত্যাশা করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026