২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

খাজার ‘স্যান্ডপেপারগেট’ দাবি শতভাগ সঠিক : ওয়ার্নার

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া দলের সবাই জড়িত ছিলেন- সাবেক সতীর্থ উসমান খাজার এমন দাবিকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।

খাজার ‘স্যান্ডপেপারগেট’ দাবি শতভাগ সঠিক : ওয়ার্নার

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারিতে অস্ট্রেলিয়া দলের সবাই জড়িত ছিলেন- সাবেক সতীর্থ উসমান খাজার এমন দাবিকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন জানিয়েছেন ডেভিড ওয়ার্নার।

কেপটাউনে বল টেম্পারিংয়ের ওই ঘটনায় স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের সঙ্গে নিষিদ্ধ হয়েছিলেন ওয়ার্নার। সোমবার তিনি খাজার পাশে থাকার ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আমার ভাইয়ের পাশে আছি।’

ইনস্টাগ্রামে সাবেক এই ওপেনার বলেন, ‘এই বিষয়টি নিয়ে কথা বলিনি আট বছর হয়ে গেছে।’

‘উজি, তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল। তুমি সামনে এসে তা বলেছ।’

ওয়ার্নারের ঘনিষ্ঠ বন্ধু ও দীর্ঘদিনের ওপেনিং সঙ্গী খাজা শনিবার আবারও আলোচিত ওই ঘটনা সামনে আনেন। চলতি সপ্তাহে প্রকাশিত হতে যাওয়া তাঁর আত্মজীবনীতে এ বিষয় নিয়ে একটি অধ্যায়ও রয়েছে।

স্যান্ডপেপার দিয়ে বলের অবস্থা পরিবর্তনের ষড়যন্ত্রে কারা জড়িত ছিলেন, এমন প্রশ্নে খাজা দাবি করেন, ‘আমরা সবাই ছিলাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু স্টাফরাও নয়, আমরা সবাই।’

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, এ বিষয়ে জানতেন কেবল স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। গত সপ্তাহে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, তদন্তের ফলাফল নিয়ে তারা এখনো ‘সন্তুষ্ট’।

২০২১ সালে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন প্রকাশ্যে বলেছিলেন, তাঁরা এ বিষয়ে কিছুই জানতেন না। ওই সময় অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্বে থাকা ড্যারেন লেহম্যানও দাবি করেন, বিষয়টি সম্পর্কে দলের অনেকের জানার অভিযোগ সঠিক নয়।

২০২৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়ার্নার বলেন, ‘এটি পুরোনো ক্ষত আবার উসকে দেওয়ার বিষয় নয়। বরং কিছু ক্ষত যা কখনোই ঠিকভাবে শুকায়নি, তা স্বীকার করার বিষয়। আমি আমার ভাই উসমান খাজার পাশে আছি।’

‘সত্য কথা বলার জন্য সাহসের প্রয়োজন হয়, বিশেষ করে যখন মানুষ চায় আপনি চুপ থাকুন। সময় পার হয়ে যাওয়া জবাবদিহির বিকল্প হতে পারে না। আর প্রশ্ন করাকে পুরোনো ক্ষোভ ধরে রাখা বলে ভুল করা উচিত নয়। সম্মান, সততা ও জবাবদিহি- এটুকুই সবাই চাইতে পারে।’

কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালে ওই কেলেঙ্কারির জেরে স্মিথকে এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়কের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। ওয়ার্নারকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করা হয় এবং তাঁর সব নেতৃত্বের দায়িত্ব কেড়ে নেওয়া হয়। আর ব্যানক্রফটকে নিষিদ্ধ করা হয় নয় মাসের জন্য।

এ বছর অবসর নেওয়া খাজা বলেন, ‘এই তিনজন (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট) আমাদের সবার দায়ভার নিয়েছিল। তাঁরা আসলে ভুক্তভোগী। মানুষ তাঁদের প্রতারক বলেছে, গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়েছে। তাঁদের প্রকাশ্যে অপমানিত হতে হয়েছে।’

গত আট বছর তাঁর পরিবারের পাশাপাশি স্মিথ ও ক্যামেরনের জন্যও কঠিন সময় ছিল বলে মন্তব্য করেন ওয়ার্নার। তিনি বলেন, ‘কিন্তু সত্যটা প্রকাশ্যে আসা প্রয়োজন ছিল।’

ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়ার কঠোর সমালোচনা করে ‘তাড়াহুড়ো করে করা ত্রুটিপূর্ণ তদন্ত’ বলে তিনি অভিহিত করেন।

ওয়ার্নার বলেন, ‘উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসে ছিল। অথচ উজিকে জিজ্ঞাসাবাদই করা হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026