২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শুক্রবার বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ড্র ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে। মাইকেল অলিসের ডিফ্লেক্ট হয়ে আসা একটি ক্রসে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রথমার্ধে চোট পান ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার। এ সময় কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড আগে বলের নাগাল পান এবং পরে কেইনের বাঁ পায়ের স...

তিন মাসের জন্য মাঠের বাইরে কেইন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : শুক্রবার বুন্দেসলিগায় এফসি কোলনের বিপক্ষে ড্র ম্যাচে বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে। মাইকেল অলিসের ডিফ্লেক্ট হয়ে আসা একটি ক্রসে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রথমার্ধে চোট পান ইংল্যান্ডের এই আন্তর্জাতিক ফুটবলার। এ সময় কোলনের ডিফেন্ডার জোয়েল স্মিড আগে বলের নাগাল পান এবং পরে কেইনের বাঁ পায়ের সঙ্গে ধাক্কা লাগে।

এক আনুষ্ঠানিক বিবৃতিতে বায়ার্ন চোটের বিষয়টি নিশ্চিত করে জানায়, “শুক্রবার সন্ধ্যায় হ্যারি কেইনের বাঁ গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “বায়ার্নের চিকিৎসক দলের করা পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হয়েছে। এর ফলে ৩৩ বছর বয়সী এই খেলোয়াড়কে আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে।”

পরে ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল জানান, কেইন প্রায় তিন মাস খেলতে পারবেন না বলে তাদের ধারণা।

মাঠেই কেইনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ২০ মিনিটে তার পরিবর্তে মাঠে নামেন টম বিশফ। দুই চিকিৎসাকর্মীর সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যান কেইন।

বায়ার্নের জন্য এই চোট বড় ধাক্কা। ব্যালন ডি’অর জয়ের পর দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন কেইন।

মার্চের শেষ দিকে নরওয়ের বিপক্ষে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে অধিনায়ক কেইন সুস্থ হয়ে উঠবেন বলে আশা করবে ইংল্যান্ডও।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারানোর চ্যালেঞ্জ স্বীকার করে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “এরা বিশ্বমানের খেলোয়াড়, তাদের বিকল্প পাওয়া যায় না। তবে আমাদের মানসিকতা ঠিক রাখতে হবে এবং এখন সেটাই মাঠে দেখাতে হবে।”

তিনি আরও বলেন, “এমন খেলোয়াড়দের কাছ থেকে অসাধারণ পারফরম্যান্স প্রয়োজন, যারা হয়তো এখনো বায়ার্নে এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত নয়। পরিস্থিতিকে শক্তিতে পরিণত করতে আমরা সবাই একসঙ্গে চেষ্টা করব।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026