২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

অভিজ্ঞ ফুলক্রুগকে জার্মানি দলে ফিরিয়ে আনলেন ক্লপ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ঘোষিত জার্মানির ২৪ সদস্যের দলে অভিজ্ঞ স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগকে ফিরিয়ে এনেছেন জার্গেন ক্লপ।

অভিজ্ঞ ফুলক্রুগকে জার্মানি দলে ফিরিয়ে আনলেন ক্লপ

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : নেশন্স লিগের ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার ঘোষিত জার্মানির ২৪ সদস্যের দলে অভিজ্ঞ স্ট্রাইকার নিকলাস ফুলক্রুগকে ফিরিয়ে এনেছেন জার্গেন ক্লপ।

এ ছাড়া বরুশিয়া মশেনগ্ল্যাডবাখের টিনএজ মিডফিল্ডার ওয়ায়েল মোহিয়া অপ্রত্যাশিতভাবে জার্মানি দলে ডাক পেয়েছেন। সার্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ এবং বার্লিনে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ খেলবে জার্মানি।

দলের হাতে থাকা প্রতিভা সম্পর্কে আরও ভালো ধারণা পেতে জার্মানির কোচ হিসেবে প্রথমবার ৪৪ জনের দল ঘোষণা করেছিলেন ক্লপ। তবে সেখান থেকে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত আন্তর্জাতিক খেলোয়াড় ও তরুণ প্রতিভাকে বাদ দিতে হয়েছে তাঁকে।

নিক উল্টেমাডে, করিম আদেয়েমি, নাদিয়েম আমিরি ও ডেভিড রওমের মতো খেলোয়াড়রা দল থেকে বাদ পড়েছেন। দীর্ঘমেয়াদি চোটের কারণে এখনও মাঠের বাইওে আছেন জামাল মুসিয়ালা ও সার্জি নাবরি।

ক্লপ বলেন, ‌‘সেপ্টেম্বরে ৪৪ জনের দল ঘোষণার পর এসব সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে ইতিবাচক দিক থেকে দেখলে, এটি আসলে ভালো খবর। কারণ, আরও বেশি খেলোয়াড় দলে জায়গা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।’

তিনি আরও বলেন, ‘আপনার হাতে যত বেশি মানসম্পন্ন খেলোয়াড় থাকবে, প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া তত বেশি কঠিন হবে- তবে সেটি ইতিবাচক অর্থেই।’

লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ক্লপকে গ্রীষ্মে জার্মানির দায়িত্ব দেওয়া হয়। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে শুরুতেই বিদায়ের পর চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচের দায়িত্ব নেন তিনি।

২০২৬ বিশ্বকাপে শেষ ৩২-এর পর্বে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় জার্মানি। এর আগে ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল দলটি।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ক্লপ দীর্ঘমেয়াদি উন্নয়নে গুরুত্ব দিয়ে তরুণ দল গড়ার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। তবে ৩৩ বছর বয়সী ফুলক্রুগের দুর্দান্ত ফর্ম উপেক্ষা করতে পারেননি তিনি।

গ্রীষ্মে ওয়েস্ট হ্যামে এক মৌসুমের ব্যর্থ ধারের অধ্যায় শেষে ওয়ার্ডার ব্রেমেনে ফেরার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১২ গোল করেছেন ফুলক্রুগ।

ক্লপ বলেন, ‘সে বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং নিঃসন্দেহে দারুণ পারফর্ম করেছে। সব ধরনের গোলই করেছে সে। শুধু গোল করার মাধ্যমে নয়, যেভাবে খেলেছে, তাতেও ওয়ার্ডার ব্রেমেনের ওপর অসাধারণ প্রভাব ফেলেছে। তাকে দলে নেওয়ার সিদ্ধান্তটা বেশ সহজ ছিল। সে দলে আছে, এই খবরটি জানাতে পেরে ভালো লেগেছে।’

১৭ বছর বয়সী মোহিয়া ক্লপের আগের দলে জায়গা পাননি। তবে আক্রমণাত্মক মানসিকতার এই মিডফিল্ডার গ্ল্যাডবাখের হয়ে মৌসুমের শুরুটা ভালো করেছেন।

মোহিয়ার প্রতিভা ও আত্মবিশ্বাসে মুগ্ধ হওয়ার কথা জানিয়ে ক্লপ বলেন, অনুশীলন মাঠে সরাসরি তাঁকে আরও কাছ থেকে দেখার পাশাপাশি মাঠের ভেতরে ও বাইরে তিনি কীভাবে নিজেকে সামলান, সেটিও দেখতে চান।

ব্রাইটন থেকে ধারে আরবি লিপজিগে খেলা ব্রায়ান গ্রুদাও দলে ডাক পেয়েছেন। তাঁর সঙ্গে আছেন স্টুটগার্টের ডিফেন্ডার ফিন ইয়েলচ।

১৩ নভেম্বর বেলগ্রেডে সার্বিয়ার মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর বার্লিনে চিরপ্রতিদ্বন্দ্বী নেদারল্যান্ডসকে আতিথ্য দেবে দলটি।

দল : গোলরক্ষক : আলেক্সান্ডার ন্যুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগান, ইয়োনাস উরবিগ

ডিফেন্ডার : ওয়ালডেমার এ্যান্টন, নাথানিয়েল ব্রাউন, ফিন ইয়েলচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ, মালিক থিয়াও, ফিলিপ ট্রয়

মিডফিল্ডার : টম বিশফ, সাঈদ এল মালা, ব্রায়ান গ্রুদা, লেনার্ট কার্ল, জশুয়া কিমিচ, ওয়ায়েল মোহিয়া, ফেলিক্স এনমেচা, আলেক্সান্ডার পাভলোভিচ, ডেরি শেরহান্ট, ফ্লোরিয়ান রিটজ

ফরোয়াডর : ইউনেস এবনুতালিব, নিকলাস ফুলক্রুগ, কেই হাভার্টজ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026