২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাজশাহী ও জাতীয় বিশ্ববিদ্যালয়

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-২০২৭’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ম্যাচের নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় প্রতিযোগিতার নিয়মানুযায়ী উভয় দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয়।

ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলায় জয়-পরাজয় থাকবেই। তবে প্রতিযোগিতার মূল চেতনা হচ্ছে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াসুলভ মনোভাব। তিনি উভয় দলের খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন জানান।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ, আধুনিক ক্রীড়া অবকাঠামো নির্মাণ এবং খেলাধুলাকে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্তিসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের উৎসাহিত ও আর্থিকভাবে সহযোগিতা করতে ইতোমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তৃণমূল পর্যায়ের প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, প্রথম আসর থেকে ৩০৬ জনকে বাছাই করে বিকেএসপিতে ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদের মধ্য থেকে ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে। উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায় পর্যন্ত শিক্ষার সুযোগ পাবে।

তিনি বলেন, রাজশাহীর বিকেএসপিকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও পড়াশোনার জন্য ঢাকায় যেতে না হয়। বিশেষ করে মেয়েদের খেলাধুলার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিক্ষাব্যবস্থায় খেলাধুলার গুরুত্ব তুলে ধরে আমিনুল হক বলেন, খেলাধুলাকে ঐচ্ছিক নয়, বরং শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকমুক্ত ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

আমিনুল হক বলেন, খেলাধুলা একটি জাতির সুস্থতা, শৃঙ্খলা ও ঐক্যের অন্যতম মাধ্যম। বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের ক্রীড়াঙ্গনেও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠে একটি ফুটসাল গ্রাউন্ড নির্মাণে সহযোগিতা করা হবে। আগামী অর্থবছরে মাঠে ফ্লাডলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি আধুনিক সুইমিং পুল ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের বিষয়টিও বিবেচনা করা হবে।

অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক যুবায়ের, টুর্নামেন্ট সেরা জাতীয় বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক রোকনুজ্জামান, সর্বোচ্চ গোলদাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সজীব এবং সেরা গোলরক্ষক হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিহাব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ এবং রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

অন্যান্যের মধ্যে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড়, দর্শক, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026