ঢাকা, ৬ নভেম্বর ২০২৬ : আন্তর্জাতিক মানের রেসলিং রেফারী তৈরীর লক্ষ্যে বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে “আন্তর্জাতিক রেসলিং রেফারি’স ট্রেনিং কোর্স-২০২৬”।
আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের রেফারীদের মান বৃদ্ধির লক্ষ্যে কোর্সটি পরিচালনা করছেন বিশ্ব কুস্তির নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের স্বীকৃত অস্ট্রেলিয়ান রেফারী এডুকেটর স্টেফান রুদভিকস। তার অধীনে মোট ১৫জন দেশী রেফারী প্রশিক্ষণ গ্রহণ করছেন।
এছাড়া মোট ১৫জন দেশী প্রশিক্ষক “টেকনিক্যাল কোর্স ফর কোচেস লেভেল-ওয়ান” কোচে’স কার্যক্রমে অংশ গ্রহন করছেন।
রেসলিং কোচদের মান উন্নয়নের কোচেস কোর্স পরিচালনা করছেন বিশ্ব কুস্তির নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের আফ্রিকা অঞ্চলের এডুকেটর হাসান ইব্রাহিম মাদানি ইব্রাহিম।








