২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল : কোচ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: ভারতীয় ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর খেলা বোঝার ক্ষমতা ‘ঈশ্বরপ্রদত্ত’। ভবিষ্যতে ভারতের হয়ে তিন সংস্করণেই তারকা হয়ে উঠবেন তিনি, শুক্রবার এএফপিকে এমনটাই বলেছেন তাঁর শৈশবের কোচ মনীশ ওঝা।

ভারতের ব্যাটিং বিস্ময় সূর্যবংশীর ভবিষ্যৎ উজ্জ্বল : কোচ

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: ভারতীয় ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশীর খেলা বোঝার ক্ষমতা ‘ঈশ্বরপ্রদত্ত’। ভবিষ্যতে ভারতের হয়ে তিন সংস্করণেই তারকা হয়ে উঠবেন তিনি, শুক্রবার এএফপিকে এমনটাই বলেছেন তাঁর শৈশবের কোচ মনীশ ওঝা।

গত মঙ্গলবার দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসের একদিনের ম্যাচে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ১৫ বছর বয়সী এই ওপেনার। এর মধ্য দিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন তিনি।

বাঁহাতি এই ব্যাটার ২৮টি ছক্কা হাঁকান। তাঁর ব্যাটিংয়ে ভর করে মাত্র ১৪.২ ওভারেই ২৫০ রানের লক্ষ্য পেরিয়ে যায় ভারত। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে কম রানে আউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি।

ওঝা বলেন, “ডাবল সেঞ্চুরি করার আগের দুই ম্যাচে সে রান করতে পারেনি। নিজের পারফরম্যান্স নিয়ে চিন্তিত ছিল।”

“আমি তাকে শান্ত করার চেষ্টা করে বলেছিলাম, সর্বকালের সেরা শচীন টেন্ডুলকারও তো প্রতিটি ইনিংসে রান করেননি।”

ওঝার মতে, অল্প বয়স হলেও ক্রিকেট খেলা বোঝার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা রয়েছে সূর্যবংশীর।

তিনি বলেন, “সে ক্রিকেটের এক বিস্ময়। তার মানসিকতা, চিন্তভাবনা এবং খেলা বিশ্লেষণ করার ক্ষমতা ৩০ বা ৩২ বছর বয়সী একজন খেলোয়াড়ের মতো। এসবই ঈশ্বরপ্রদত্ত।”

একসময় কিছু সমালোচক তাঁকে কেবল টি-টোয়েন্টিতে বড় শট খেলা ব্যাটার হিসেবে বিবেচনা করতেন। তবে ৫০ ওভারের ক্রিকেট এবং ঘরোয়া লাল বলের ক্রিকেটেও নিজের দৃঢ় মানসিকতার প্রমাণ দিয়েছেন সূর্যবংশী।

ওঝা বলেন, “ভবিষ্যতে সে ভারতের হয়ে তিন সংস্করণেই খেলবে। তার ব্যাটিং বেশ হিসেব-নিকেশ করে করা। আলগা বল পেলেই সে আক্রমণ করে। আশা করি, একদিন সে ভারতীয় দলের নেতৃত্বও দেবে।”

চলতি মাসের শুরুতে ভারতের ঘরোয়া রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় বিহারের নেতৃত্ব দিয়ে পুরুষদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হন সূর্যবংশী।

গত জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকের মধ্য দিয়ে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হন সূর্যবংশী। এর মাধ্যমে টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন তিনি। এরপর থেকেই দ্রুতগতিতে এগিয়ে চলেছে তাঁর উত্থান।

এ বছরের আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক হন সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ২৩৭-এর বেশি।

ওঝা বলেন, “আইপিএল ও ভারতীয় দলের ড্রেসিংরুমে সে অভিজ্ঞ খেলোয়াড়দের সান্নিধ্য পাচ্ছে। বিশ্বকাপজয়ী ক্রিকেটার গৌতম গাম্ভীরের মতো কোচের অধীনে অনুশীলনও করছে। এসব অভিজ্ঞতা তার জন্য দারুণ শিক্ষণীয়।”

ইংল্যান্ডের সাবেক ব্যাটার কেভিন পিটারসেনও এই তরুণকে প্রশংসায় ভাসিয়েছেন।

এক্সে তিনি লিখেছেন, “পেশাদার ক্যারিয়ারের শুরুতেই একের পর এক রেকর্ড ভেঙে চলা সত্যিই অসাধারণ! তুমি এমন সব কীর্তি গড়ছ, যা আমাদের অনেকেই পুরো ক্যারিয়ারেও করতে পারিনি!”

ওঝা বলেন, ভারতের দরিদ্রতম রাজ্য বিহারের সাধারণ পরিবার থেকে উঠে এসে ক্রিকেট তারকা হয়ে ওঠার পরও সূর্যবংশী মাটির কাছাকাছি রয়েছেন, “তার পথ হারিয়ে ফেলার কোনো আশঙ্কা নেই। কারণ, যত দিন ধরে তাকে চিনি, সে খুবই ভারসাম্যপূর্ণ একজন ছেলে।”

“এত তারকাখ্যাতির মধ্যেও আমি তার পাশে থেকেছি এবং দেখেছি, তার স্বভাবে কোনো পরিবর্তন আসেনি। বরং খেলোয়াড় ও মানুষ হিসেবে সে আরও পরিণত হয়েছে। সে এখনো বিহারের সেই সাদাসিধে ছেলেটিই আছে।”

তবে সূর্যবংশীর জীবনযাত্রায় পরিবর্তন এসেছে। আইপিএলের দুই মৌসুমে পুরস্কার হিসেবে পাওয়া চালকসহ দুটি গাড়ির মালিক এখন তিনি।

তাঁর পরিবার পৈতৃক বাড়িটিও সংস্কার করেছে। সেখানে সূর্যবংশীর জন্য আলাদা একটি ফ্লোর তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে একটি জিমনেশিয়াম, ভারতের মধ্যবিত্ত পরিবারের জন্য যা বেশ বিলাসবহুল সুবিধা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026